ঢাকা , বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাথার ওপর ঝুলছে ‘মৃত্যুফাঁদ’: গলাচিপাসহ নারায়ণগঞ্জে অবৈধ ডিস-ওয়াইফাই তারে ভয়াবহ অগ্নিকাণ্ডের শঙ্কা Logo নওগাঁ জেলার আত্রাই উপজেলায় শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ পাঁচজন আহত Logo নওগাঁয় অটোচার্জার গ্যারেজে ডাকাতি: গাইবান্ধায় অভিযান চালিয়ে দুইজন গ্রেপ্তার Logo আওয়ামী লীগের দোসর মোশারফ শ্রমিক আন্দোলনকে উসকে দিতে চলছে গোপন বৈঠক ও ফান্ডিং Logo কুতুবপুরে রবীন্দ্রচন্দ্র মন্ডলের বিরুদ্ধে ছোট ভাই প্রদীপ চন্দ্র মন্ডলের পৈতৃক জমি দখলের অভিযোগ Logo মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন দৈনিক রুদ্র খবর ও রুদ্র টিভির সম্পাদক এম এইচ তালুকদার Logo বন্দরে টাঙ্গাইল মডেল স্কুল অ্যান্ড ক্যাডেট একাডেমির ক্লাস পার্টি অনুষ্ঠিত Logo পুলিশ সুপারের কাছে সিদ্ধিরগঞ্জের প্রতারক জয়নাল আবেদীনের বিরুদ্ধে ভূমি জবরদখলের অভিযোগ Logo নিতপুর ফাজিল মাদরাসায় শিক্ষার্থীদের কুরআনের উদ্বোধনী সবক, ‘আত-তাকওয়া’ বইয়ের মোড়ক উন্মোচন Logo নওগাঁ জেলা পুলিশের ই-ট্রাফিক প্রসিকিউশন কার্যক্রমে ডিজিটাল জরিমানা আদায়ের চুক্তি স্বাক্ষর

বুয়েট শিক্ষার্থীর মৃত্যু : রিমান্ড শেষে তিন আসামি কারাগারে

নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে পুলিশের তল্লাশি চৌকিতে প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদ (২২) নিহত হওয়ার ঘটনায় অভিযুক্ত তিন আসামিকে দুই দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (২৫ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজেস্ট্রেট নূর মোহসীনের আদালত শুনানি শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান।

তিনি বলেন, তিন আসামির দুই দিন করে রিমান্ড শেষে হাজির করা হলে শুনানি শেষে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আসামিরা রিমান্ডে জিজ্ঞাসাবাদে মামলার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদেরকে কারাগারে আটক রাখার জন্য আবেদন জানালে শুনানি শেষে আদালত তাদেরকে কারাগারে পাঠিয়েছেন।

এর আগে গত ২২ ডিসেম্বর সড়ক নিরাপত্তা আইনের মামলায় রূপগঞ্জ থানা পুলিশ তিন আসামি প্রাইভেটকার চালক মুবিন আল মামুন, মিরাজুল করিম ও আসিফ চৌধুরীকে পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানালে শুনানি শেষে তাদের প্রত্যেককে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

মাথার ওপর ঝুলছে ‘মৃত্যুফাঁদ’: গলাচিপাসহ নারায়ণগঞ্জে অবৈধ ডিস-ওয়াইফাই তারে ভয়াবহ অগ্নিকাণ্ডের শঙ্কা

বুয়েট শিক্ষার্থীর মৃত্যু : রিমান্ড শেষে তিন আসামি কারাগারে

আপডেট সময় ০৯:৫৩:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪