ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

৬ ঘণ্টা পর সচিবালয়ে আগুন নিয়ন্ত্রণে, ১ দমকলকর্মী নিহত

রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের সাত নম্বর ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট প্রায় ৬ ঘণ্টা চেষ্টার পর বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল সোয়া ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে বুধবার দিবাগত রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেখানে উদ্ধার সহায়তায় কাজ করছে সেনাবাহিনী, বিজিবি ও র‌্যাব।

এদিকে সচিবালয়ের ভবনে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় কাভার্ডভ্যানের চাপায় গুরুতর আহত ফায়ার সার্ভিস কর্মী সোহানুর জামান নয়ন মারা গেছেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছেন, বুধবার দিবাগত রাত ১টা ৫৪ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রথমে আগুন নিয়ন্ত্রণের জন্য আটটি ইউনিট কাজ করলেও, পরে বাড়িয়ে ১৯টি করা হয়।

আগুনের ধোঁয়ায় ঢেকে গেছে পুরো সচিবালয় এলাকা। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ, ২ প্লাটুন বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) সদস্য ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা রয়েছেন। তারা ফায়ার সার্ভিসকে সহায়তা করছেন। এ ছাড়া সাধারণ মানুষকেও ঘটনাস্থলের আশপাশে দেখা গেছে।

মন্ত্রীপরিষদ বিভাগের ওয়েবসাইটের তথ্যমতে, সচিবালয়ের ৭ নম্বর ভবনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ রয়েছে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

৬ ঘণ্টা পর সচিবালয়ে আগুন নিয়ন্ত্রণে, ১ দমকলকর্মী নিহত

আপডেট সময় ০৯:৫৫:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪