ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

বিএনপির মিছিলে গুলি করা ডিবির সেই কনক গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে গুলি চালিয়ে যুবদল নেতা শাওন হত্যার ঘটনায় তৎকালীন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সমালোচিত উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান কনককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৩ ডিসেম্বর) ঢাকা বিমানবন্দরে নিজ কর্মস্থল থেকে কনককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির জানান, শাওন হত্যা মামলার ১৬ নম্বর আসামি মাহফুজুর রহমান কনককে গতকাল রাত ১১টায় তার ঢাকা এয়ারপোর্টের ১৩ এপিবিএন অফিস থেকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিকে আদালতে সোপর্দ করে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।

এর আগে ২০২২ সালের ১ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ শহরের ডিআইটি এলাকা থেকে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি বের করে বিএনপির নেতাকর্মীরা। শহরের দুই নল রেলগেট এলাকায় র‍্যালিতে বাধা দিলে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এসময় সংঘর্ষে চায়নিজ রাইফেলের গুলিতে যুবদলের নেতা শাওন নিহত হন।

এ ঘটনার পর ঘটনাস্থলে উপস্থিত অনেকেই কনককে চাইনিজ রাইফেল হাতে গুলি চালাতে দেখা গেছে বলে অভিযোগ করেছিলেন। গুলি করার বেশ কয়েকটি ছবিও সেসময় গণমাধ্যমে এসেছিল।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

বিএনপির মিছিলে গুলি করা ডিবির সেই কনক গ্রেপ্তার

আপডেট সময় ১১:২৬:৫২ পূর্বাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫