ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

নারায়ণগঞ্জে চালের বাজারে অভিযান

নারায়ণগঞ্জের চালের আড়তে ভোক্তা অধিকার ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট যৌথ অভিযান পরিচালনা করেছেন।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) শহরের নিতাইগঞ্জ এলাকায় বিভিন্ন চালের আড়তে এ যৌথ অভিযানটি পরিচালনা করা হয়।

এ সময়ে তারা বিভিন্ন চালের আড়তে ঘুরে ঘুরে চালের দাম সম্পর্কে অবহিত হয়ে ব্যবসায়ীদের সতর্ক করেন।
অভিযানটি পরিচালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেন ও সহকারী পরিচালক ভোক্তা অধিকার হৃদয় রঞ্জন বণিক।

এ সময় নিতাইগঞ্জের চালের বাজারে বিভিন্ন চালের আড়তে দাম যাচাই করেন এবং ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিয় করেন। হঠাৎ করে চালের দাম বৃদ্ধির কারণ জানতে চান তারা।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেন বলেন, হঠাৎ করে চালের দাম বৃদ্ধি পাওয়ায় আমরা এখানে এসেছি বাজারটি তদারকি করার জন্য। একই সঙ্গে আমরা ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করছি যাতে দাম আরও বৃদ্ধি পেতে না পারে। তবে, এখানে কেউই উৎপাদনকারী নেই। দামটি মূলত নির্ভর করে বাইরের বাজারের ওপর, সেখানে দাম বাড়লে নিতাইগঞ্জ এবং ভোক্তা পর্যায়ে দাম বেড়ে যায়।

নিতাইগঞ্জ পাইকারি ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি শংকর সাহা বলেন, আমরা এখানে কোনো কিছু উৎপাদন করি না। মিল মালিকরা যেভাবে দাম নির্ধারণ করে তার থেকে সামান্য কিছু লাভ করে আমরা বিক্রি করি।

অভিযানে কোনো চালের আড়তকে জরিমানা করা হয়নি।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জে চালের বাজারে অভিযান

আপডেট সময় ১১:২৮:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫