ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

যাদের হাতে রক্তের দাগ তাদের প্রত্যেকের বিচার হবে: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, হত্যা, গুম ও খুনের মাধ্যমে আওয়ামী লীগের যাদের হাতে রক্তের দাগ আছে তাদের প্রত্যেকের বিচার হবে।

তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নির্ধারণ করবে আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ কী হবে। তবে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই।

রোববার (১৯ জানুয়ারি) রাজধানীর প্রেস ইনস্টিটিউ বাংলাদেশ (পিআইবি) এ বাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরামের (বিএজেএফ) সদস্যদের জন্য কৃষি সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রেস সচিব বলেন, আওয়ামী লীগের কারও মধ্যে কোনো অনুশোচনা নেই। বরং তিনি (শেখ হাসিনা) একের পর এক মিথ্যা বলে যাচ্ছেন। উনি আগে তাহাজ্জুদের নামাজের পর থেকে মিথ্যা শুরু করতেন। এখনো সেই ট্রেন্ড অব্যাহত রেখেছেন৷

অনুষ্ঠানে শফিকুল আলম বলেন, কৃষিখাতে গত ১৫ বছর ধরে চুরির তথ্য দিয়ে পরিচালনা করা হয়েছে। প্রতি বছর কয়েক লাখ কোটি টাকার খাদ্যপণ্য আমদানি করা হয়। উৎপাদন না থাকার কারণে দেশে পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে।

তিনি বলেন, বাজারে সিন্ডিকেট আছে, সেটি ভাঙা হচ্ছে। এরই মধ্যে ডিমের সিন্ডিকেট ভেঙে ফেলা হয়েছে। কৃষিকে টেকসই করতে কাজ করা হচ্ছে। প্রাণ প্রকৃতিকে সুরক্ষা দিয়েই কৃষিকে এগিয়ে নিয়ে যাওয়া হবে। ৭৪-এর মতো যেন দেশে দুর্ভিক্ষ না হয় সেদিকে নজর রয়েছে সরকারের। দেশের সরকারি কর্মচারীরা এখনো পর্যন্ত অনেক দেশের তুলনায় কম বেতন পান। এজন্য তাদের মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে।

এ অনুষ্ঠানে সভাপতি ছিলেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ। এছাড়া আরও বক্তব্য রাখেন বিএজেএফ সভাপতি ও পিআইবি পরিচালনা বোর্ডের সদস্য গোলাম ইফতেখার মাহমুদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএজেএফ সাধারণ সম্পাদক সাহানোয়ার সাইদ শাহীন।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

যাদের হাতে রক্তের দাগ তাদের প্রত্যেকের বিচার হবে: প্রেস সচিব

আপডেট সময় ১০:৪৬:০০ পূর্বাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫