ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ছক কষে পোশাক খাতে অস্থিরতা Logo শ্রমিক অসন্তোষ নিরসনে মালিক-শ্রমিক-প্রশাসনের সমন্বয় বৈঠক Logo শ্রমিক আন্দোলনকে ‘পরিকল্পিত’ বললেন এমপি দিপু ভূঁইয়া Logo ফতুল্লায় তিনদিন বিক্ষোভের পর পরিস্থিতি স্বাভাবিক, সতর্ক পুলিশ-বিজিবি Logo পারিবারিক ও দাম্পত্য সম্পর্কের বিশ্বাস অবিশ্বাসে সুজনের আত্মহত্যা Logo মার্কিন সেনেটে ইতিহাস: প্রথম মুসলিম সিনেটর হিসেবে জয় পেলেন আবদুল আল সাঈদ Logo চট্টগ্রাম বন্দরে বিপিসির আমদানিকৃত জ্বালানি তেলে সাড়ে ৪৫ কোটি টাকার ঘাটতি Logo আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন ক্রিস্টিয়ানো রোনালদো Logo মুছাপুরে প্রবাসী সাংবাদিক পরিবারকে হয়রানি: বাড়ি দখলের পাঁয়তারায় ‘লেডি মাস্তান’ হনুফা Logo সোনারগাঁয়ের জামপুরে তালতলা ফাঁড়ির নাম ভাঙিয়ে মামলা দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ

হাসিনার ফাঁদে আমরা যেন পা না দেই: ফখরুল

‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযান শুরু করায় অন্তর্বর্তীকালীন সরকারকে সাদুবাদ জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (৯ ফেব্রুয়ারি) বিকালে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে হয়রত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালে অপেক্ষামান সাংবাদিকদের প্রশ্রের জবাবে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, এতোদিনে পরে একটা বোধদয় হয়েছে। এজন্য তাদেরকে (অন্তর্বতীকালীন সরকার) ধন্যবাদ জানাচ্ছি।

এদিন বিকাল ৫টায় অ্যামিরাইট এয়ারলাইন্সে ফ্লাইটে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী দেশে ফেরেন। গত ২ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে যোগ দিতে তারা ওয়াশিংটন যান। পরদিন লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জায়মা রহমান তার বাবার প্রতিনিধি হিসেবে এই অনুষ্ঠানে অংশ নিতে ওয়াশিংটন পৌঁছান।

ফখরুল বলেন, বাংলাদেশের ছাত্র-জনতা ফ্যাসিস্ট হাসিনা সরকারকে একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে উখাত করেছে। কিন্তু দুর্ভাগ্যে বিষয় হচ্ছে, হাসিনা ষড়যন্ত্র করছে। তার পাতা ফাঁদে আমরা যেন পা না দেই। আজকে দেশে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে, দেশের স্থিতিশীলতা বিনষ্ট করার চক্রান্ত করা হচ্ছে। আজকে আমাদেরকে সাবধনতার সঙ্গে পা ফেলতে হবে, আমাদেরকে ধীরে ধীরে এগুতে হবে। একটা অন্ধকারকে দূর করতে আরেক অন্ধকারকে দিয়ে যাওয়া যায় না, তাকে আলো দিয়ে অন্ধকার দূর করতে হয়। সেই আলোকবর্তিকা নিয়ে আমাদের সামনের দিকে এগুতে হবে।

তিনি বলেন, এজন্য আমি সকলের কাছে আহ্বান জানাতে চাই, সকলে একযোগে ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, দেশের স্থিতিশীলতা রক্ষা করার জন্য ফ্যাসিস্টদের বিরুদ্ধে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য কাজ অব্যাহত রাখতে হবে।

বিএনপি মহাসচিব জানান, যুক্তরাষ্ট্রে তাদের সফর সফল হয়েছে। গত ৬ ফেব্রুয়ারি ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ এর এই অনুষ্ঠান হয় যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে প্রেসিডেন্ট ভবন হোয়াইট হাউজে।

গত ১১ জানুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে মার্কিন কংগ্রেসের আয়োজিত ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ কমিটি চিঠি দিয়ে তাদেরকে আমন্ত্রণ জানায়।

মির্জা ফখরুল বলেন, ম্যাডাম (খালেদা জিয়া) লন্ডনে ভালো আছেন। তার চিকিৎসা চলছে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

ছক কষে পোশাক খাতে অস্থিরতা

হাসিনার ফাঁদে আমরা যেন পা না দেই: ফখরুল

আপডেট সময় ১০:৩৫:২০ পূর্বাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫