ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

প্রাইভেটকারে গ্যাস নেওয়ার সময় আগুনে পুড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস নেওয়ার সময় প্রাইভেটকারে আগুন লেগে জিহান নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের কর্ণগোপ এলাকায় রংধনু সিএনজি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

এদিকে মৃত্যুর খবর পেয়ে নিহতের স্বজনরা ওই ফিলিং স্টেশনের ভাঙচুর চালায়।

শিশু জিহানের পরিবার সূত্রে জানা যায়, বিকেলে নিজ বাড়ি রূপসী থেকে শিশু জিহান তার মা ও মামার সঙ্গে প্রাইভেটকারযোগে খালার বাড়ি নরসিংদীর উদ্দেশে রওনা হয়। এ সময় তাদের বহনকারী প্রাইভেটকারটি গ্যাস নেওয়ার জন্য কর্নগোপ এলাকায় রংধনু ফিলিং স্টেশনে যায়। এ সময় শিশু জিহান প্রাইভেটকারের ভেতরেই ছিল । তার মা ও মামা বাইরে ছিল। গ্যাস নেওয়ার সময় হঠাৎ গাড়িতে আগুন লেগে যায়। কিছু বোঝার আগেই পুরো গাড়িতে আগুন জ্বলে ওঠে। আগুনে গাড়ির ভেতরে থাকা শিশু জিহান পুড়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। এদিকে আগুনে মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নিহতের স্বজনরা ওই স্টেশনে ভাঙচুর চালায়। এদিকে প্রাইভেটকারে আগুন লাগার পরপরই ফিলিং স্টেশনের দায়িত্বরত কর্মচারীরা পালিয়ে যায়।

ভুলতা ফাড়ির অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, ফিলিং স্টেশনে গ্যাস নেওয়ার সময় প্রাইভেটকারে আগুন লেগে এক শিশুর মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

প্রাইভেটকারে গ্যাস নেওয়ার সময় আগুনে পুড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় ০৮:১৯:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫