ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ছক কষে পোশাক খাতে অস্থিরতা Logo শ্রমিক অসন্তোষ নিরসনে মালিক-শ্রমিক-প্রশাসনের সমন্বয় বৈঠক Logo শ্রমিক আন্দোলনকে ‘পরিকল্পিত’ বললেন এমপি দিপু ভূঁইয়া Logo ফতুল্লায় তিনদিন বিক্ষোভের পর পরিস্থিতি স্বাভাবিক, সতর্ক পুলিশ-বিজিবি Logo পারিবারিক ও দাম্পত্য সম্পর্কের বিশ্বাস অবিশ্বাসে সুজনের আত্মহত্যা Logo মার্কিন সেনেটে ইতিহাস: প্রথম মুসলিম সিনেটর হিসেবে জয় পেলেন আবদুল আল সাঈদ Logo চট্টগ্রাম বন্দরে বিপিসির আমদানিকৃত জ্বালানি তেলে সাড়ে ৪৫ কোটি টাকার ঘাটতি Logo আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন ক্রিস্টিয়ানো রোনালদো Logo মুছাপুরে প্রবাসী সাংবাদিক পরিবারকে হয়রানি: বাড়ি দখলের পাঁয়তারায় ‘লেডি মাস্তান’ হনুফা Logo সোনারগাঁয়ের জামপুরে তালতলা ফাঁড়ির নাম ভাঙিয়ে মামলা দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ

পাকিস্তানকে বিদায় করে সেমির পথে ভারত

চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হয়ে গেল পাকিস্তানের জন্য। একটা ম্যাচ এখনো বাকি আছে তাদের। কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে সেই ম্যাচের ফলাফল তাদের কোনো কাজে আসবে না।

ভারতের কাছে দুবাইয়ে রোববার (২৩ ফেব্রুয়ারি) রাতে ৬ উইকেটের হারে তাদের চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছুটি হয়ে গেল। পাকিস্তানকে দাপুটে ভঙ্গিতে হারিয়ে ভারত টানা দুই জয় নিয়ে সেমিফাইনালে নাম লেখালো। এই টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান। সেই আয়োজকদের বিদায় করে দিল ভারত।

পাকিস্তানের গড়া ২৪১ রানকে ভারত সহজ কায়দায় টপকে গেল। বিরাট কোহলি দুর্দান্ত ভঙ্গিতে ব্যাট চালিয়ে অপরাজিত ১০০ রান করলেন। কোহলির সেঞ্চুরির সঙ্গে সঙ্গে ভারত এই ম্যাচ জিতে নিল।

দুবাইয়ে টসে জিতে পাকিস্তানের ২৪১ রানের মামুলি ইনিংস যে কায়দায় ভারত টপকে গেল তাকে বলে হেসে খেলে জয়। কোনো সময় মনে হয়নি ভারতকে এই রানের মধ্যে আটকে রাখতে পারবে পাকিস্তান। মাঝে কয়েকটি উইকেট হারিয়েছে ভারত। তবে ব্যাটিংয়ের পুরোটা সময় জুড়ে ভারতের দখলেই ছিল ম্যাচের নিয়ন্ত্রণ।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

ছক কষে পোশাক খাতে অস্থিরতা

পাকিস্তানকে বিদায় করে সেমির পথে ভারত

আপডেট সময় ০৯:৫৩:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫