ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত Logo আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন Logo র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম Logo বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

হাড্ডাহাড্ডি লড়াই জিতে আফগানিস্তানের ইতিহাস, বিদায় ইংল্যান্ডের

ইংল্যান্ড-আফগানিস্তানের সামনে ছিল একেবারে সহজ সমীকরণ। হারলেই বাদ, জিতলে টিকে থাকবে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের আশা। সেই লক্ষ্য পূরণে টুর্নামেন্টের অন্যতম জমজমাট লড়াই উপহার দিলো ইংলিশ-আফগানরা। তুমুল উত্তেজনাপূর্ণ ম্যাচটিতে অবশ্য শেষ হাসি হেসেছে আফগানিস্তান। ৮ রানের জয়ে তারা ইংল্যান্ডকে টুর্নামেন্ট থেকেই ছিটকে দিয়েছে।

শেষ ১২ বলে জয়ের জন্য আফগানিস্তানের দরকার ছিল ২ উইকেট, আর ইংলিশদের ১৮ রান। তাদের টেলএন্ডার ব্যাটাররা সেই সমীকরণ মেলাতে পারেননি। ইংল্যান্ডের একেবারে মুখের কাছ থেকে আহার কেড়ে নিয়েছেন আজমতউল্লাহ ওমরজাইরা। আফগানিস্তানের ৩২৫ রানের জবাবে ইংল্যান্ড ৩১৭ রানে অলআউট হয়ে গেছে।

আইসিসি ইভেন্ট থেকে ইংলিশদের বিদায় করার রেকর্ড আগেও ছিল হাশমতউল্লাহ-রশিদদের। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর সাবেক চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে এবার চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেও বিদায় করেছে আফগানিস্তান। প্রথমবার এই প্রতিযোগিতায় খেলতে নেমেই তারা দ্বিতীয় ম্যাচে প্রথম জয় তুলে সেমিতে খেলার আশা বাঁচিয়ে রেখেছে।

এর আগে বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ফিল সল্টকে হারায় ইংল্যান্ড। এই ওপেনার ১৩ বলে ১২ রানের বেশি করতে পারেননি। তাতে ১৯ রানেই ভাঙে ইংলিশদের উদ্বোধনী জুটি। তিনে নেমে ব্যর্থ জেমি স্মিথ। ১৩ বল খেলে ২ চারে ৯ রান করেছেন তিনি। ৩০ রানের মধ্যেই এই দুই ব্যাটারকে হারিয়ে বিপদে পড়েছিল ইংল্যান্ড।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ

হাড্ডাহাড্ডি লড়াই জিতে আফগানিস্তানের ইতিহাস, বিদায় ইংল্যান্ডের

আপডেট সময় ০৯:৫৯:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫