ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত Logo আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন Logo র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম Logo বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

ব্যর্থ মিশন শেষে রাতে দেশে ফিরছেন শান্তরা

চলমান চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে বাংলাদেশ। যে প্রত্যাশা নিয়ে আসরে খেলতে গিয়েছিল টাইগাররা, তার সিকিভাগও পূরণ হয়নি। বাজে পারফরম্যান্সে আরো একবার ব্যর্থতার গ্লানি মেখে দেশে ফিরছে নাজমুল হোসেন শান্তর দল।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১১টায় হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পা রাখবেন বাংলাদেশের ক্রিকেটাররা। দেশে ফিরেই খুব বেশি বিশ্রামের সুযোগ পাচ্ছেন না ক্রিকেটাররা। তারা খেলবেন আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল)।

ভারতের বিপক্ষে বড় হার দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করেছিল বাংলাদেশ। যেখানে টপ অর্ডার ব্যর্থতায় বড় সংগ্রহ গড়া হয়নি। সেই পুঁজি নিয়েও ভালোই লড়েছিলেন বোলাররা। পরের ম্যাচের গল্পটাও খানিকটা একই। ব্যাটারদের ব্যর্থতায় আড়াইশ রানও স্কোরবোর্ডে জমা করতে পারেনি বাংলাদেশ।

আসরে নিজেদের শেষ ম্যাচে গতকাল পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার কথা ছিল বাংলাদেশের। তবে বৃষ্টির কারণে টসই হতে পারেনি। প্রায় দেড় ঘণ্টার অপেক্ষার পর ম্যাচটি পরিত্যাক্ত ঘোষণা করা হয়েছে। ফলে দুই দলই এক পয়েন্ট করে পেয়েছে। এবারের আসর থেকে বাংলাদেশের প্রাপ্তি এই এক পয়েন্টই।

আসরে সবমিলিয়ে তিন ম্যাচ খেলে বাংলাদেশের নামের পাশে এক পয়েন্ট। দুই হারের সঙ্গে তাদের একটি ম্যাচ পরিত্যাক্ত। একই অবস্থা পাকিস্তানেরও। তবে নেট রানরেটে কিছুটা এগিয়ে থাকায় পয়েন্ট টেবিলের তিনে থেকে আসর শেষ করেছে বাংলাদেশ।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ

ব্যর্থ মিশন শেষে রাতে দেশে ফিরছেন শান্তরা

আপডেট সময় ০২:১৬:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫