ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ছক কষে পোশাক খাতে অস্থিরতা Logo শ্রমিক অসন্তোষ নিরসনে মালিক-শ্রমিক-প্রশাসনের সমন্বয় বৈঠক Logo শ্রমিক আন্দোলনকে ‘পরিকল্পিত’ বললেন এমপি দিপু ভূঁইয়া Logo ফতুল্লায় তিনদিন বিক্ষোভের পর পরিস্থিতি স্বাভাবিক, সতর্ক পুলিশ-বিজিবি Logo পারিবারিক ও দাম্পত্য সম্পর্কের বিশ্বাস অবিশ্বাসে সুজনের আত্মহত্যা Logo মার্কিন সেনেটে ইতিহাস: প্রথম মুসলিম সিনেটর হিসেবে জয় পেলেন আবদুল আল সাঈদ Logo চট্টগ্রাম বন্দরে বিপিসির আমদানিকৃত জ্বালানি তেলে সাড়ে ৪৫ কোটি টাকার ঘাটতি Logo আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন ক্রিস্টিয়ানো রোনালদো Logo মুছাপুরে প্রবাসী সাংবাদিক পরিবারকে হয়রানি: বাড়ি দখলের পাঁয়তারায় ‘লেডি মাস্তান’ হনুফা Logo সোনারগাঁয়ের জামপুরে তালতলা ফাঁড়ির নাম ভাঙিয়ে মামলা দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ

মুশফিকুর রহিম: ‘হি ইজ এ ভেরি সিরিয়াস ক্যারেক্টার’

‘যেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়।’ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতার সাথে জীবনের মিল পাওয়া যায় হরহামেশাই। সময় আর পরিস্থিতি বলে দেয়, কে কখন কোথায় অবস্থান করবে। গতকাল বুধবার পুরো দিনই বলতে গেলে আলোচনায় ছিলেন মুশফিকুর রহিম। দুপুর নাগাদ স্টিভেন স্মিথের অবসর ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকরা বেশ জোরালোভাবে মুশফিককে ইঙ্গিত করে পোস্ট দিতে থাকেন, সঙ্গে মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়েও।

দিনভর চলতে থাকা এসব পোস্ট শেষ না হতেই রাত ১১টা ১৩ মিনিটে ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন মুশফিকুর রহিম। নিজের ফেসবুক পেজে দীর্ঘ এক স্ট্যাটাসে প্রায় দুই দশকের ক্যারিয়ারের ইতি টানেন দেশের ক্রিকেটের কিংবদন্তি এই ক্রিকেটার। সাম্প্রতিক সময়টা ব্যাট হাতে ভালো যাচ্ছিল না মুশফিকের। যে কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ না হতেই দিলেন অবসরের ঘোষণা।

টি-টোয়েন্টি থেকে ২০২২ সালে অবসর নিয়েছিলেন মুশফিক। গতকাল ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিলেও চালিয়ে যাবেন টেস্ট ক্রিকেট। মুশফিকের অবসর খবরের পরপরই ঢাকা পোস্টকে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন মুশফিকের বিকেএসপির কোচ মন্টু দত্ত। দীর্ঘ ২৫ বছর ধরে কাছ থেকেই মুশফিককে দেখে আসছেন মন্টু।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

ছক কষে পোশাক খাতে অস্থিরতা

মুশফিকুর রহিম: ‘হি ইজ এ ভেরি সিরিয়াস ক্যারেক্টার’

আপডেট সময় ০১:৩৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫