ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-বেআইনি কাজে জড়িত ৪৯ জন গ্রেপ্তার

গাজায় ইসরায়েলের নৃশংস গণহত্যার প্রতিবাদে বাংলাদেশের বিভিন্ন শহরে বিক্ষোভের সময় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, লুটপাট, সহিংসতা ও বেআইনি কাজে জড়িত সন্দেহে অন্তত ৪৯ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মঙ্গলবার (০৮ এপ্রিল) প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার গাজার পক্ষে বিক্ষোভের সময় দেশের কয়েকটি শহরে সংঘটিত সহিংস ও বেআইনি ঘটনার বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নিয়েছে পুলিশ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ধরনের হামলা ও ভাঙচুরের ঘটনা জননিরাপত্তা ও আইনের শাসনের অবমাননা। এ ধরনের ঘটনায় জড়িত কমপক্ষে ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়েছে এবং এখন পর্যন্ত দুটি মামলা দায়ের করা হয়েছে। অধিকতর তদন্ত চলছে এবং আরও মামলা দায়ের প্রক্রিয়াধীন।
দোষীদের আইনের আওতায় আনার দৃঢ় পদক্ষেপের অংশ হিসেবে পুলিশ সোমবার রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে। আইন প্রয়োগকারী সংস্থাগুলো জড়িতদের চিহ্নিত করতে ভিডিও ফুটেজ পর্যালোচনা করছে। সহিংসতা ও ধ্বংসযজ্ঞের সঙ্গে দায়ীদের গ্রেপ্তার না করা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলে জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং।
তদন্তে সহায়তা করতে পারে এমন তথ্য থাকলে যে কাউকে এগিয়ে আসার আহ্বান জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে। এতে আরও বলা হয়, সমাজের শান্তি ও স্থিতিশীলতা যারা নষ্ট করতে চায়, তাদের সবাইকে জবাবদিহি করা হবে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-বেআইনি কাজে জড়িত ৪৯ জন গ্রেপ্তার

আপডেট সময় ১২:২৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫