ঢাকা , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

ভিক্টোরিয়া হাসপাতালে নবজাতকদের জন্য আইসিইউ ইউনিটের উদ্বোধন

নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নবজাতকদের জন্য নির্মিত ৪ শয্যাবিশিষ্ট নিবিড় পরিচর্যা ইউনিট (আইসিইউ) চালু হয়েছে। বুধবার (৭ মে) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এর উদ্বোধন করেন।

এসময় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, নবজাতকের স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসার ক্ষেত্রে এই আইসিইউ ইউনিট একটি যুগান্তকারী পদক্ষেপ। এটি নারায়ণগঞ্জ জেলার স্বাস্থ্যখাতে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে।

তিনি বলেন, আমাদের যেসব মায়েরা সরকারি হাসপাতালে আসেন, তাদের অনেকের পক্ষেই প্রাইভেট হাসপাতালের খরচ বহন করা সম্ভব হয় না। আমরা তাদের মুখে হাসি ফোটাতে এই স্পেশাল কেয়ার ইউনিট চালু করেছি।

তিনি আরও জানান, এখানে একটি আইসিইউ চালুর জন্য আলোচনা চলছে। আমরা ইতোমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছি। খুব শিগগিরই দশ বেডের আইসিইউ চালু করার চেষ্টা করবো।

নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. এএফএম মুশিউর রহমান জানান, এই ইউনিট চালু হওয়ায় নারায়ণগঞ্জসহ আশেপাশের জেলার নবজাতক রোগীদের আর রাজধানীতে যেতে হবে না। ফলে চিকিৎসা আরও সহজলভ্য ও সাশ্রয়ী হবে। একইসঙ্গে তাদের দুর্ভোগ অনেকটাই কমে আসবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হুসাইন, নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. জহিরুল ইসলামসহ হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী প্রমুখ।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

ভিক্টোরিয়া হাসপাতালে নবজাতকদের জন্য আইসিইউ ইউনিটের উদ্বোধন

আপডেট সময় ১১:২১:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫