ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ছক কষে পোশাক খাতে অস্থিরতা Logo শ্রমিক অসন্তোষ নিরসনে মালিক-শ্রমিক-প্রশাসনের সমন্বয় বৈঠক Logo শ্রমিক আন্দোলনকে ‘পরিকল্পিত’ বললেন এমপি দিপু ভূঁইয়া Logo ফতুল্লায় তিনদিন বিক্ষোভের পর পরিস্থিতি স্বাভাবিক, সতর্ক পুলিশ-বিজিবি Logo পারিবারিক ও দাম্পত্য সম্পর্কের বিশ্বাস অবিশ্বাসে সুজনের আত্মহত্যা Logo মার্কিন সেনেটে ইতিহাস: প্রথম মুসলিম সিনেটর হিসেবে জয় পেলেন আবদুল আল সাঈদ Logo চট্টগ্রাম বন্দরে বিপিসির আমদানিকৃত জ্বালানি তেলে সাড়ে ৪৫ কোটি টাকার ঘাটতি Logo আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন ক্রিস্টিয়ানো রোনালদো Logo মুছাপুরে প্রবাসী সাংবাদিক পরিবারকে হয়রানি: বাড়ি দখলের পাঁয়তারায় ‘লেডি মাস্তান’ হনুফা Logo সোনারগাঁয়ের জামপুরে তালতলা ফাঁড়ির নাম ভাঙিয়ে মামলা দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ

পাক সেনাপ্রধানকে ফোন মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর, শান্তি ও সংলাপের আহ্বান

দক্ষিণ এশিয়ায় চলমান উত্তেজনার প্রেক্ষাপটে শনিবার (১০ মে) পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র জানিয়েছেন, এই কথোপকথনে রুবিও ভারত ও পাকিস্তান উভয় পক্ষকেই শান্তি বজায় রাখা ও উত্তেজনা প্রশমনের আহ্বান জানান।

রুবিও এ সময় দুই প্রতিবেশী দেশের মধ্যে ভবিষ্যতের সংঘাত এড়াতে গঠনমূলক সংলাপ শুরু করার জন্য যুক্তরাষ্ট্রের সহায়তার প্রস্তাব দেন।

শনিবার (১০ মে) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে জিও নিউজ।

এর আগে শনিবার সকালে পাকিস্তান সরকার জানায়, তারা ভারতের উত্তরাঞ্চলে একাধিক সামরিক ঘাঁটিতে হামলা চালিয়ে একটি বড় আকারের সামরিক অভিযান শুরু করেছে। এই হামলার লক্ষ্য ছিল মিসাইল সংরক্ষণাগারসহ বিভিন্ন কৌশলগত সামরিক স্থাপনা।

পাকিস্তান জানায়, ‘অপারেশন বুনয়া নুম মারসূস’ নামে এই অভিযানে ভারতের পাঞ্জাবের পাঠানকোট বিমানঘাঁটি, জম্মু ও কাশ্মীরের উধমপুর বিমানঘাঁটি এবং ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের একটি সংরক্ষণাগারে হামলা চালানো হয়। পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া শাখা আইএসপিআর বলেছে, ব্রহ্মোস সংরক্ষণাগার বেয়াস এলাকায় ধ্বংস করা হয়েছে।

ভারত ও পাকিস্তান বুধবার থেকে একে অপরকে লক্ষ্য করে ড্রোন, ক্ষেপণাস্ত্র ও ভারী গোলাবর্ষণ চালিয়ে যাচ্ছে। এই সংঘাতে ইতোমধ্যেই ৫০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

পাকিস্তানের তথ্যমন্ত্রী এক্স (সাবেক টুইটার)-এ এক পোস্টে বলেন, ‘বুনয়া নুম মারসূস’ নামটি পবিত্র কোরআন থেকে নেওয়া হয়েছে, যার অর্থ একটি দৃঢ় ও ঐক্যবদ্ধ কাঠামো।

পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল স্থানীয় এক টিভি চ্যানেলকে জানান, তারা বেসামরিক লক্ষ্যবস্তু এড়াতে বিশেষ ব্যবস্থা নিয়েছেন এবং শুধুমাত্র সেসব জায়গায় হামলা চালানো হয়েছে যেগুলো থেকে পাকিস্তানকে লক্ষ্য করে হামলা হয়েছে।

এর আগে এক মধ্যরাতের লাইভ সম্প্রচারে আইএসপিআর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, ভারত পাকিস্তানের তিনটি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তিনি বলেন, অধিকাংশ ক্ষেপণাস্ত্রই প্রতিহত করা হয়েছে এবং কোনো উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়নি।

এই হামলার অন্যতম লক্ষ্য ছিল রাওয়ালপিন্ডির নূর খান বিমানঘাঁটি, যা রাজধানী ইসলামাবাদ থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে অবস্থিত। মধ্যরাতে ইসলামাবাদ থেকে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। এই ঘাঁটিটি সাধারণত বিদেশি কূটনীতিকদের গ্রহণের জন্য ব্যবহৃত হয়। সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল-জুবেইর ওই রাতেই এখান থেকে বিদায় নিয়েছেন।

আইএসপিআর মহাপরিচালক বলেন, ভারতের হামলার জবাব তারা খুব শিগগিরই পাবে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

ছক কষে পোশাক খাতে অস্থিরতা

পাক সেনাপ্রধানকে ফোন মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর, শান্তি ও সংলাপের আহ্বান

আপডেট সময় ১২:২১:০২ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫