ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত Logo আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন Logo র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম Logo বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে চান আ.লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলনরতরা

পতিত আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার ও দলটিকে নিষিদ্ধের দাবিতে শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে জুলাই-আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা ছাত্র-জনতা। আর সেই আন্দোলনে সামিল হতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শাহবাগে দাওয়াত দিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি।

শুক্রবার রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে আপসহীন নেত্রী বেগম জিয়ার কাছে শাহবাগের দাওয়াত পৌঁছে দেওয়ার আকুতি জানান তিনি।

ফেসবুকে দেওয়া পোস্টে ইনকিলাব মঞ্চের মুখপাত্র লিখেন, ‘জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে আপোষহীন নেত্রী বেগম জিয়ার কাছে যেতে চাই আমরা শাহবাগের দাওয়াত নিয়ে। কাইন্ডলি সংশ্লিষ্ট কেউ হেল্প করুন। উনি আমাদের সার্বভৌম অভিভাবক।’

এর আগে ফেসবুকে দেওয়া আরেকটি পোস্টে হাদি লিখেন, ‘হাজারো শহীদ পরিবার ও আপামর বাংলাদেশের এই দাবিকে বিএনপি অগ্রাহ্য করতে পারবে না। ইনশাআল্লাহ।’

অপর আরেকটি পোস্টে হাদি লিখেছেন, ‘বাংলাদেশের বেগম জিয়া, শাহবাগে হাজারো শহীদ পরিবার ও সারা বাংলাদেশ আপনার অপেক্ষায়।’

এদিকে বুধবার সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগের ঘটনার পর আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে শুরু হওয়া এ আন্দোলন এখনো চলমান রয়েছে। শনিবার তিন দফা দাবিতে বিকাল তিনটা থেকে শাহবাগে ছাত্র-জনতার গণ-জমায়েত। এবং সারা দেশের জুলাই-স্পটে ছাত্রজনতার গণ-অবস্থান কর্মসূচির কথা জানানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ

খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে চান আ.লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলনরতরা

আপডেট সময় ১২:২৮:২২ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫