ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ছক কষে পোশাক খাতে অস্থিরতা Logo শ্রমিক অসন্তোষ নিরসনে মালিক-শ্রমিক-প্রশাসনের সমন্বয় বৈঠক Logo শ্রমিক আন্দোলনকে ‘পরিকল্পিত’ বললেন এমপি দিপু ভূঁইয়া Logo ফতুল্লায় তিনদিন বিক্ষোভের পর পরিস্থিতি স্বাভাবিক, সতর্ক পুলিশ-বিজিবি Logo পারিবারিক ও দাম্পত্য সম্পর্কের বিশ্বাস অবিশ্বাসে সুজনের আত্মহত্যা Logo মার্কিন সেনেটে ইতিহাস: প্রথম মুসলিম সিনেটর হিসেবে জয় পেলেন আবদুল আল সাঈদ Logo চট্টগ্রাম বন্দরে বিপিসির আমদানিকৃত জ্বালানি তেলে সাড়ে ৪৫ কোটি টাকার ঘাটতি Logo আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন ক্রিস্টিয়ানো রোনালদো Logo মুছাপুরে প্রবাসী সাংবাদিক পরিবারকে হয়রানি: বাড়ি দখলের পাঁয়তারায় ‘লেডি মাস্তান’ হনুফা Logo সোনারগাঁয়ের জামপুরে তালতলা ফাঁড়ির নাম ভাঙিয়ে মামলা দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ

সিটি করপোরেশনের ২২ স্থানে বসবে কোরবানির পশুর হাট

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় ২২ টি স্থানে বসবে কোরবানির পশুর হাট। এর আগে, গত ২২ মে সচিব নূর এ কুতুবুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১৭টি হাটের তালিকা প্রকাশ করা হয়েছিল।

শনিবার (২৪ মে) প্রকাশিত সর্বশেষ বিজ্ঞপ্তিতে হাটের সংখ্যা বাড়িয়ে ২২টি করা হয়েছে। নতুন করে শহরে ২টি, সিদ্ধিরগঞ্জ অঞ্চলে ২টি ও কদমরসুল অঞ্চলে বেড়েছে ১টি হাট।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ২৬ মে থেকে দুই দিন এসব হাটের দরপত্র বিক্রি চলবে। দরপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৮ মে। ওইদিন বিকেল সাড়ে ৩টায় দরপত্র খোলা হবে এবং চূড়ান্ত ইজারাদার নির্বাচন করা হবে।

সিটি কর্পোরেশনের তথ্য অনুযায়ী, সিটি এলাকার সিদ্ধিরগঞ্জের ১ নম্বর ওয়ার্ডের সিআই খোলা বালুর মাঠ, ৩ নম্বর ওয়ার্ডেও সাজু ডেভেলপারের খালি জায়গা (সাবেক বিডিডি এল-এর জায়গা), একই ওয়ার্ডের পূর্ব নিমাইকাশারী জনাব আব্দুল মতিন মাস্টার সাহেবের খালি জায়গা, ৪ নম্বর ওয়ার্ডের মনোয়ারা জুট মিলের উত্তর পাশের নুরুল হুদার খালি জায়গা, ৫ নম্বর ওয়ার্ডের বটতলা বালুর মাঠ, ৬ নম্বর ওয়ার্ডের এসও রোড টার্মিনাল সংলগ্ন সালাউদ্দিনের খালি জায়গা, ৭ নম্বর ওয়ার্ডের নাভানা সংলগ্ন কাশেমপাড়ার খালি জায়গা, ৯ নম্বর ওয়ার্ডের জালকুড়ি ওয়াপদা রোডের ডিএনডি খাল সংলগ্ন খালি জায়গা, একই ওয়ার্ডের জালকুড়ি ডাম্পিং স্পট সংলগ্ন খালি জায়গা, জালকুড়ি উত্তর পাড়া রাজ্জাক সাহেবের খালি জায়গা, ১০ নম্বর ওয়ার্ডের গোদনাইল ইব্রাহিম টেক্সটাইল মিলের খালি মাঠ, ১৮ নং ওয়ার্ডের শহিদ নগর শহিদ রেজা সাহেবের খালি জায়গা, একই ওয়ার্ডের কড়ইতলা আলমাস সাহেবের বাড়ির পূর্বপার্শ্বে কাউসার আহম্মেদের এর খালি জায়গা, কদমরসুল অঞ্চলের ১৯ নম্বর ওয়ার্ডের সামিট পাওয়ার প্ল্যান্টের পেছনে খালি জায়গা, ২০ নম্বর ওয়ার্ডের সোনাকান্দা মাঠের পশ্চিম পাশের খালি জায়গা, ২৩ নম্বর ওয়ার্ডের পূর্বপাড়া লতিফ হাজীর মোড় সংলগ্ন ব্যক্তি মালিকানাধীন খালি জায়গা, একই ওয়ার্ডেও সমরক্ষেত্রের মাঠ ও আলী আহাম্মদ চুনকা সড়ক কাবিলার মোড় সংলগ্ন কাশেম জামালের খালি জায়গা, ২৪ নম্বর ওয়ার্ডের কাইতাখালি গোলন্দাজের খালি জায়গা, ২৫ নম্বর ওয়ার্ডের চৌরাপাড়া এলাকার খালি জায়গা, একই ওয়ার্ডের উত্তর লক্ষণখোলা খেয়াঘাট সংলগ্ন খালি জায়গা এবং ২৭ নং ওয়ার্ডের মুরাদপুর গ্রামের মোতালেব সাহেবের বালুর মাঠে অস্থায়ী পশুর হাট বসবে। বিজ্ঞপ্তিতে সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, এ হাটের সংখ্যা বাড়তে বা কমতেও পারে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

ছক কষে পোশাক খাতে অস্থিরতা

সিটি করপোরেশনের ২২ স্থানে বসবে কোরবানির পশুর হাট

আপডেট সময় ১০:৪৩:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫