ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

চাঁদা না দেওয়ায় বন্দুক উঠিয়ে গুলির হুমকিদাতা বিএনপি নেতা আটক

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চাঁদা না পেয়ে প্রবাসীকে বন্দুক উঠিয়ে গুলি করার হুমকি দেওয়া অভিযুক্ত বিএনপি নেতাকে আটক করেছে পুলিশ।

রোববার (২২ জুন) রাতে সাদিপুর ইউনিয়নের আমগাঁও এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।
আটক শাহজাহান ভুঁইয়া সাদিপুর ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, অস্ত্রধারী বিএনপি নেতাকে আটক করা হয়েছে। তার কাছে থাকা লাইসেন্স করা বন্দুকটি জব্দ করা হবে।

জানা যায়, রোববার দুপুরে উপজেলার সাদিপুর ইউনিয়নের আমগাঁও এলাকায় সোহরাব হোসেন নামে এক সৌদি প্রবাসী তার নিজ বাড়ির পাশের একটি পুকুর মাছ চাষ করার জন্য প্রস্তুত করেন। প্রবাসীকে নিজের পুকুরে মাছ চাষ করতে হলে আটককৃত বিএনপি নেতা শাহজাহান ভুঁইয়াকে ৫ লাখ টাকা চাঁদা দিতে হবে জানিয়ে অস্ত্রসহ দলবদ্ধ হয়ে সহযোগীদের নিয়ে ওই পুকুরের সামনে যান। সেখানে পৌঁছে চাঁদার টাকা চাওয়া হলে ভুক্তভোগী দাবিকৃত চাঁদা দিতে অস্বীকৃতি জানান।
এসময় ঘটনাস্থলে উভয়ের কথা কাটাকাটির একপর্যায়ে বিএনপির এই নেতা তার হাতে থাকা বন্দুক উঠিয়ে গুলি করার হুমকি দেন। পরবর্তীতে ভুক্তভোগী এদিন সন্ধ্যায় এ ঘটনায় আটক শাহজাহান ভুঁইয়াসহ ৪ জনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দেন। এতে অজ্ঞাতপরিচয় আরও ১০-১২ জনকে অভিযুক্ত করা হয়।
এদিকে বিএনপি নেতার প্রকাশ্যে অস্ত্র হাতে তর্কের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে উপজেলায় তোলপাড় সৃষ্টি হয়। পরে এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

চাঁদা না দেওয়ায় বন্দুক উঠিয়ে গুলির হুমকিদাতা বিএনপি নেতা আটক

আপডেট সময় ০২:১১:০১ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫