ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

সোনারগাঁয়ে পল্লী বিদ্যুৎতে ভোগান্তি আছে সাধারণ জনগণ

নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি – ১ সোনারগাঁ জোনাল অফিস নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসে সেবা নিতে গিয়ে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ সেবা গ্রাহকরা।

সোমবার সকাল ১১টা ৩০ মিনিটে সরজমিনে কিছু সাংবাদিক
সোনারগাঁ পল্লী বিদ্যুৎ অফিসে গিয়ে
দেখা যায়, বেশিরভাগ অফিস কক্ষই ফাঁকা। অফিস কক্ষে নিজ নিজ দায়িত্বে নেই অনেকেই। একটি কক্ষে আবার দেখা যায়, একজন কর্মকর্তা টেবিলে মাথা রেখে ঘুমিয়ে পরেছে।
ঐই সময় সেবা নিতে আসা মো. নজরুল ইসলাম বলেন, “আমার প্রিপেইড মিটারে টাকা লোড করলেও ইউনিট আসে না। আর আমার ভাইও এখানে এসেছেন, উনার প্রিপেইড মিটারে তিনবার টাকা লোড করেছে আর টাকা কেটেও নিয়েছে কিন্তু মিটারে জমা হয় নি। ১০৫ নাম্বার কক্ষে যোগাযোগ করতে বললে, এসে দেখি তালাবদ্ধ ও দরজায় লাগানো নাম্বারে কল করলে বলেন দশ মিনিট আসতেছি। কিন্তু অফিসে এসে ঘুরছি আধা ঘণ্টা, কেউ সাড়া দেয় না। একই অভিজ্ঞতার কথা জানান রাহেলা বেগম ও কাওসার। তারা বলেন, “গতকাল রাত এগারোটায় প্রিপেইড মিটার লাইন অফিস থেকে লক বা বন্ধ করে দেয়া হয়। ফোনে জানতে চাইলে বলা হয় গত অর্থ বছরের বিল বাকি। কিন্তু অফিসে এসে মিটার কার্ড নাম্বার দেখালে আমাদের বিল নাম্বার ধরিয়ে দিয়ে বলেন দো “তলা থেকে চেক করে নিয়ে আসুন। যাহার ৩৯৮-৫১০৩ ও ৬৬৮-৩১১০ নাম্বার। চেক করতে গেলে নিচে লিখে দেন, কোন বকেয়া নেই। কতটা হয়রানি! এইভাবে তো কোনো সেবা পাওয়া যায় না!”

এছাড়া অনেকেই জানান, প্রিপেইড মিটারে একটি বাতি সবসময় জ্বলতে দেখা যায় তার জন্যও চার্জ দিতে হয় এরপর আবার প্রতি মাসে ভ্যাট! মাসে টাকা লোড করলে একশত দশ টাকাই নাই! এ ছাড়া প্রায়ই এসে দেখা যায় কেউ দায়িত্বে নেই, কিংবা ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকলেও কোনো উত্তর মেলে না।
গ্রাহকরা বলেন, প্রিপেইড মিটারে টাকা লোড করার পরও ইউনিট যোগ হয় না, টাকা কেটে যায়, আবার মোবাইল অ্যাপে বা এসএমএসে ভুল তথ্যও আসে। অভিযোগ করলেও দ্রুত সমাধান পাওয়া যায় না। এতে করে অনেক পরিবার অন্ধকারে থাকতে বাধ্য হচ্ছে। বৃদ্ধ, শিশু ও অসুস্থ ব্যক্তিবর্গ গরমে কষ্ট করেন। কর্তৃপক্ষের উচিত দ্রুত এসব সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।
এ বিষয়ে জানতে চাইলে ডিজিএম খোরশেদ আলম বলেন, “কর্মকর্তারা কখনো কখনো জরুরি কাজে বাইরে থাকতে পারেন। তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করি সেবা দিতে। কেউ যদি সেবা না পান, সরাসরি আমার অফিসে যোগাযোগ করতে পারেন।” তিনি আরও জানান, “প্রিপেইড মিটারের কিছু সমস্যা আমরা চিহ্নিত করেছি এবং তা সমাধানে কাজ করছি।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

সোনারগাঁয়ে পল্লী বিদ্যুৎতে ভোগান্তি আছে সাধারণ জনগণ

আপডেট সময় ১০:১৫:৫২ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫