ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

অতিরিক্ত জেলা প্রশাসক পদে পদোন্নতি পেলেন সদর ইউএনও জাফর সাদিক, নতুন ইউএনও তাছলিমা শিরিন

নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীকে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি দিয়ে কুমিল্লা জেলায় পদায়ন করেছে সরকার। তিনি বিসিএস ৩৪তম ব্যাচের একজন কর্মকর্তা। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৮ জুলাইয়ের ২৭১ নং আদেশে বিসিএস প্রশাসন ক্যাডারের ৭ জন কর্মকর্তাকে বিভিন্ন জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে, ৩০ জুলাই বিভাগীয় কমিশনারের কার্যালয়, ঢাকা’র এক আদেশে নারায়ণগঞ্জ সদর উপজেলায় নতুন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়ন করা হয় তাছলিমা শিরিন কে। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ৩৫তম ব্যাচের একজন কর্মকর্তা।
উল্লেখ্য, বিগত ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামীলীগ সরকারের পতন ঘটলে সারা দেশব্যাপী প্রশাসনের সকল পদে পরিবর্তন আনার জন্য উদ্যোগ নেয় অন্তবর্তীকালীন সরকার। তারই ধারাবাহিকতায় ১১ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন জাফর সাদিক। পরিবর্তি প্রেক্ষাপটে নারায়ণগঞ্জ সদর উপজেলায় আইন-শৃঙ্খলার অবনতি, শ্রমিক অসন্তোষ, শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি অপসারণ, উপজেলা চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান অপসারন, ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ও সকল সরকারি কাজে দক্ষতার পরিচয় দিয়েছেন জাফর সাদিক চৌধুরী। বিগত আওয়ামীলীগ সরকারের স্বেচ্ছাচারীতার কারণে ধ্বংসস্তুপে পরিণত হওয়া প্রতিষ্ঠানগুলোতে স্বচ্ছতা আনয়ন ও মানোন্নয়নে তিনি নিয়েছেন নানা ভূমিকা। সকল শ্রেণী পেশার মানুষকে জনবান্ধব সেবা প্রদানে তিনি ছিলেন সচেষ্ট। নতুন উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা শিরিন সে ধারা অব্যাহত রাখবেন এটাই নারায়ণগঞ্জ সদর উপজেলার সাধারণ জনগণের প্রত্যাশা।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

অতিরিক্ত জেলা প্রশাসক পদে পদোন্নতি পেলেন সদর ইউএনও জাফর সাদিক, নতুন ইউএনও তাছলিমা শিরিন

আপডেট সময় ০৯:৫২:১৪ পূর্বাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫