ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ছক কষে পোশাক খাতে অস্থিরতা Logo শ্রমিক অসন্তোষ নিরসনে মালিক-শ্রমিক-প্রশাসনের সমন্বয় বৈঠক Logo শ্রমিক আন্দোলনকে ‘পরিকল্পিত’ বললেন এমপি দিপু ভূঁইয়া Logo ফতুল্লায় তিনদিন বিক্ষোভের পর পরিস্থিতি স্বাভাবিক, সতর্ক পুলিশ-বিজিবি Logo পারিবারিক ও দাম্পত্য সম্পর্কের বিশ্বাস অবিশ্বাসে সুজনের আত্মহত্যা Logo মার্কিন সেনেটে ইতিহাস: প্রথম মুসলিম সিনেটর হিসেবে জয় পেলেন আবদুল আল সাঈদ Logo চট্টগ্রাম বন্দরে বিপিসির আমদানিকৃত জ্বালানি তেলে সাড়ে ৪৫ কোটি টাকার ঘাটতি Logo আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন ক্রিস্টিয়ানো রোনালদো Logo মুছাপুরে প্রবাসী সাংবাদিক পরিবারকে হয়রানি: বাড়ি দখলের পাঁয়তারায় ‘লেডি মাস্তান’ হনুফা Logo সোনারগাঁয়ের জামপুরে তালতলা ফাঁড়ির নাম ভাঙিয়ে মামলা দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ

না’গঞ্জে বিএনপির দুই নেতা চাঁদাবাজির অভিযোগে কারাগারে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তারকৃত নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের আহবায়ক ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহসভাপতি এস এম আসলাম এবং নারায়ণগঞ্জ জেলা তরুণ দলের সভাপতি ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপর সাবেক যুগ্ম আহবায়ক টি.এইচ তোফাকে ৩০ দিনের আটকাদেশ দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকালে বজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তাদের ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ৩(২) ধারা মোতাবেক ৩০ দিনের আটকাদেশ প্রদান করেন।

এরআগে বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় অভিযান চালিয়ে সিদ্ধিরগঞ্জের ৬নং ওয়ার্ডের এস.ও রোড এলাকার নিজ বাসা থেকে এস এম আসলামকে এবং সিদ্ধিরগঞ্জের ৫নং ওয়ার্ডের আজিবপুর এলাকা থেকে টি এইচ তোফার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

সকালে তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ৩(২) ধারায় ডিটেনশনের জন্য বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি জহির জানান, আসলাম ও তোফাকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ৩(২) ধারায় ডিটেনশনের জন্য বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করা হয়। পরে বিকালে এক মাসের আটকাদেশ দিয়ে তাদের কারাগারের পাঠানোর নির্দেশ দিয়েছেন বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট।

এছাড়া আটককৃত টি এইচ তোফার বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫ ধারার পাশাপাশি দণ্ডবিধির ৪৩৫ ধারায়ও মামলা রয়েছে।

স্থানীয়রা জানান, বিএনপি ও তরুণ দলের এই দুই নেতা নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি ও জেলা বিএনপির সাবেক সভাপতি গিয়াসউদ্দিনের ঘনিষ্টজন হিসেবে পরিচিত। গত বছরের ৫ আগস্টের পর থেকে তারা এলাকায় ব্যাপক চাঁদাবাজি করে।

এরমধ্যে এসএম আসলাম এসওরোড এলাকায় মেঘনা জ¦ালানি তেলের ডিপো ও টিএইচ তোফা শিমরাইল মোড়ের ফুটপাতসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি করে। একটি গোয়েন্দা সংস্থার তদন্তে তাদের বিরুদ্ধে চাঁদাবাজির সত্যতা মিলে। পরে তাদের আটক করা হয়।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

ছক কষে পোশাক খাতে অস্থিরতা

না’গঞ্জে বিএনপির দুই নেতা চাঁদাবাজির অভিযোগে কারাগারে

আপডেট সময় ১২:৩৬:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫