ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

রূপগঞ্জে মাদক-সন্ত্রাসীর ঠাঁই নেই: দিপু ভুঁইয়া

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক সন্ত্রাসীদের ঠাঁই নেই বলে হুশিয়ারী দিয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু। শুক্রবার বিকেলে রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন সাওঘাট এলাকায় আয়োজিত মহিলাদের নিয়ে এক ওঠান বৈঠকে এ হুশিয়ারি দেন। হাজার হাজার নারীদের উপস্থিতিতে ওঠান বৈঠকটি জনসমাবেশে রূপ নেয়।
বৈঠকে উপস্থিত নারীরা এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু প্রত্যেকের প্রশ্নের জবাব দেন। এ সময় নারীরা এলাকার জলাবদ্ধতা, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও ভুমিদস্যু নিয়ন্ত্রণের দাবি জানান। জবাবে দিপু ভুঁইয়া বলেন, শুধু গোলাকান্দাইল ইউনিয়ন নয়, পুরো রূপগঞ্জ উপজেলাকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত করা হবে। বিএনপি ক্ষমতায় এলে জলাবদ্ধতা নিরসনের জন্য সকল খাল উদ্ধার করা হবে। জলাবদ্ধতা নিরসনের জন্য স্থায়ীভাবে স্লুইচ গেইট চালু রাখা হবে। তাছাড়া এলাকায় একাধিক স্কুল, মাদ্রাসাকে সরকারিকরণ করা হবে। শিল্পাঞ্চল খ্যাত রূপগঞ্জকে আধুনিক শহরে রূপান্তর করার আশ^াস দেন দিপু ভুঁইয়া।
সভাস্থলের বাইরে গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী অবস্থান নিয়েছিলেন। অনুষ্ঠানের আয়োজক ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আজিজ মাস্টার, সাধারণ সম্পাদক হাজী আব্দুল মতিন, সহসভাপতি রজব আলী ফকির, শাহীন মিয়া, বিএনপি নেতা সালাহউদ্দিন দেওয়ান, ইউনিয়ন যুবদলের সভাপতি ইয়াছিন মিয়া, সাধারণ সম্পাদক ওমর হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, মোমেন ভুঁইয়া, জাকির হোসেন, নাঈম ভুঁইয়াসহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। এর আগে গোলাকান্দাইল ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে মহিলারা দলে দলে মিছিল নিয়ে ওঠান বৈঠকে যোগ দেন। অনুষ্ঠানকে সুন্দর ও স্বার্থক করতে সভাস্থলে ওমর হোসেন, বাবু, নাঈমকে মহিলাদের মাঝে শরবত ও বিস্কুট বিতরণ করতে দেখা গেছে। নারীদের জন্য একটি সেলাই মেশিন প্রশিক্ষণের জন্য একটি প্রতিষ্ঠান গড়ে তোলা হবে বলেও মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু ঘোষণা করেন।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

রূপগঞ্জে মাদক-সন্ত্রাসীর ঠাঁই নেই: দিপু ভুঁইয়া

আপডেট সময় ০২:৫৩:৪২ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫