ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

সোনারগাঁয়ে পৃথক অভিযানে ডাকাত চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পৃথক অভিযানে ডাকাত চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১ । এ সময় তাদের কাছ থেকে দেশীয় বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়। একই অভিযানে ১০১ কেজি গাঁজা ও একটি মিনি ট্রাক জব্দ করা হয়।র‍্যাব জানায়, সোমবার গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচকানির কান্দি এলাকায় ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে অভিযান চালিয়ে ছয়জনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলো—মফিজুল ইসলাম ওরফে জামিল বাবু, সাইফুল ইসলাম ওরফে সাকিব, মানিক, সাদ্দাম, সহিদ এবং মনির হোসেন। তাদের কাছ থেকে উদ্ধার করা অস্ত্রের মধ্যে ছিল চাপাতি, চাইনিজ কুড়াল, সুইচ গিয়ার, ছুরি ও দা।মঙ্গলবার বিকেলে সিদ্ধিরগঞ্জে র‍্যাব-১১ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন জানান, দীর্ঘদিন ধরে এই চক্রটি মেঘনা ব্রিজ টোলপ্লাজার আশপাশে যানজটের সুযোগ নিয়ে বা কৃত্রিমভাবে যানজট সৃষ্টি করে যাত্রীবাহী ও মালবাহী গাড়িতে হামলা চালিয়ে মূল্যবান সামগ্রী লুট করে আসছিল।অভিযানের অন্য অংশে, পিরোজপুরের বটতলা এলাকা থেকে মাদকবাহী একটি মিনি ট্রাক জব্দ করা হয়, যাতে ১০১ কেজি গাঁজা ছিল। তবে এই ঘটনায় জড়িতরা পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে র‍্যাব জানিয়েছে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

সোনারগাঁয়ে পৃথক অভিযানে ডাকাত চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১

আপডেট সময় ০৭:০৬:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫