ঢাকা , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ছক কষে পোশাক খাতে অস্থিরতা Logo শ্রমিক অসন্তোষ নিরসনে মালিক-শ্রমিক-প্রশাসনের সমন্বয় বৈঠক Logo শ্রমিক আন্দোলনকে ‘পরিকল্পিত’ বললেন এমপি দিপু ভূঁইয়া Logo ফতুল্লায় তিনদিন বিক্ষোভের পর পরিস্থিতি স্বাভাবিক, সতর্ক পুলিশ-বিজিবি Logo পারিবারিক ও দাম্পত্য সম্পর্কের বিশ্বাস অবিশ্বাসে সুজনের আত্মহত্যা Logo মার্কিন সেনেটে ইতিহাস: প্রথম মুসলিম সিনেটর হিসেবে জয় পেলেন আবদুল আল সাঈদ Logo চট্টগ্রাম বন্দরে বিপিসির আমদানিকৃত জ্বালানি তেলে সাড়ে ৪৫ কোটি টাকার ঘাটতি Logo আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন ক্রিস্টিয়ানো রোনালদো Logo মুছাপুরে প্রবাসী সাংবাদিক পরিবারকে হয়রানি: বাড়ি দখলের পাঁয়তারায় ‘লেডি মাস্তান’ হনুফা Logo সোনারগাঁয়ের জামপুরে তালতলা ফাঁড়ির নাম ভাঙিয়ে মামলা দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ

সোনারগাঁয়ের আলোচিত চেয়ারম্যান লায়ন বাবুল গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়ন পরিষদের ভোটবিহীন আলোচিত ও সমালোচিত আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের চেয়ারম্যান লায়ন বাবুলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৪ আগস্ট) রাতে রাজধানীর বনশ্রী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যার অভিযোগে ঢাকার যাত্রাবাড়ি থানায় এবং নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় একাধিক মামলা রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকার যাত্রাবাড়ি থানার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরবর্তীতে তাকে নারায়ণগঞ্জ পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

জানা গেছে, আওয়ামী লীগের আমলে নৌকা প্রতীক পাওয়া ঐ ইউনিয়নে প্রতিদ্বন্দ্বী হিসেবে কোন প্রার্থী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হন।

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর তাকে থানায় আনা হয়েছে। মামলার তদন্তের স্বার্থে পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলছে। লয়ন বাবুল চেয়ারম্যান থাকা অবস্থায় তিনি বিভিন্ন সময় বিতর্কিত বক্তব্য দিয়ে আলোচনায় আসেন।

একপর্যায়ে তিনি দাবি করেন, বারদী ইউনিয়নে আসতে হলে শেখ হাসিনাকেও তার অনুমতি নিতে হবে। তিনি ওই ইউনিয়নের সরকার হিসেবে পরিচয় দিয়েছিলেন। এছাড়া নানা সময় বিভিন্ন মন্তব্য ও কর্মকাণ্ডের কারণে তিনি স্থানীয় রাজনীতিতে সমালোচনার মুখে পড়েন।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

ছক কষে পোশাক খাতে অস্থিরতা

সোনারগাঁয়ের আলোচিত চেয়ারম্যান লায়ন বাবুল গ্রেপ্তার

আপডেট সময় ০২:৩০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫