ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

প্রকৃতিকে বাঁচিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে টিকিয়ে রাখার লক্ষ্যে বৃক্ষরোপণের বিকল্প নেই

স্টাফ রিপোর্টারঃ প্রকৃতিকে বাঁচিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে টিকিয়ে রাখার লক্ষ্যে বৃক্ষরোপণের বিকল্প নেই—এ কথা মাথায় রেখে বৃহস্পতিবার (২১ আগস্ট) সোনারগাঁ পৌরসভার ৩নং ওয়ার্ডের ৬১ নং তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজন করা হয় এক অনন্য বৃক্ষ বিতরণ কর্মসূচি।

পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির উদ্যোগে বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের হাতে তুলে দেয়া হয় শতাধিক ফলজ, বনজ ও ঔষধী চারা গাছ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহফুজুর রহমানের সভাপতিত্বে এবং সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ হোসেনের সঞ্চালনায় এ কর্মসূচির সূচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ও জেলা যুবদলের সাবেক সহ সভাপতি হাজী হারুন উর রশিদ মিঠু।

তিনি তার বক্তব্যে বলেন—”আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তাদের হাতে যদি আমরা গাছ তুলে দিই, তাহলে তারা প্রকৃতিকে ভালোবাসতে শিখবে। গাছ শুধু ছায়া ও অক্সিজেন দেয় না, গাছই আমাদের জীবনের অবলম্বন। পরিবেশ রক্ষা করতে হলে প্রতিটি মানুষকে অন্তত একটি করে গাছ লাগাতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুরিস্ট পুলিশের এএসআই স্বজন, বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশন আঞ্চলিক শাখা নারায়ণগঞ্জের সভাপতি মোঃ শামীম হোসেন এবং পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির মহাসচিব মীযানুর রহমান।

অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন—গাছ আমাদের বন্ধু, প্রকৃতির আশীর্বাদ। তাই প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ রোপণ ও যত্ন নেয়ার অভ্যাস করতে হবে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং চারা গাছ হাতে নিয়ে পরিবেশ রক্ষায় ভূমিকা রাখার অঙ্গীকার করেন।

এই আয়োজন শুধু একটি বৃক্ষ বিতরণ নয় বরং ভবিষ্যৎ প্রজন্মের মাঝে সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

প্রকৃতিকে বাঁচিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে টিকিয়ে রাখার লক্ষ্যে বৃক্ষরোপণের বিকল্প নেই

আপডেট সময় ১২:৪৮:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫