ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

সিদ্ধিরগঞ্জের হত্যা মামলায় একজনের ফাঁসি, দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড

সিদ্ধিরগঞ্জে বেলাল হোসেন নামে এক টিস্যু ব্যবসায়ীকে হত্যা মামলায় একজনকে ফাঁসি ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে আরও দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৬ আগষ্ট) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক মো. আমিনুল হক এই রায় ঘোষণা দেন। রায় ঘোষণার সময় এক আসামি আদালতে উপস্থিত এবং বাকী দুই আসামি অনুপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন, সিদ্ধিরগঞ্জের বাঘমারা এলাকার মো. সাহাবুদ্দিনের ছেলে মো. নাদির ওরফে নাছির (৩৫)। সেই সাথে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকার মৃত ইব্রাহীম খলিলের ছেলে মো. মানিক মিয়া (৪১) ও সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকার মোশারফ হোসেনের ছেলে মোহন (২৫)। তাদের মধ্যে মোহন আদালতে উপস্থিত ছিলো।

নারায়ণগঞ্জ আদালতের পুলিশ পরিদর্শক মো. কাইউম খান এর সত্যতা নিশ্চিত করে বলেন, সিদ্ধিরগঞ্জ থানার একটি হত্যা মামলায় একজনকে ফাঁসি এবং দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময়ে একজন আদালতে উপস্থিত ছিলেন এবং বাকী দুইজন পলাতক ছিলেন।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম মাসুম বলেন, কুমিল্লার নাঙ্গলকোট এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে বেলাল হোসেন সিদ্ধিরগঞ্জ এলাকার বিভিন্ন হোটেলে টিস্যু বিক্রি করতো। ২০২২ সালের ১৮ ফেব্রুয়ারি রাতে পাওনা টাকা সংগ্রহকালে সানারপাড় এলাকায় দুস্কৃতিকারীরা বেলাল হোসেনকে টাকা ৬০০ টাকা ও মোবাইল ফোন ছিনতাই করার চেষ্টা করে।

তিনি আরও বলেন, এসময় বেলাল হোসেনের সাথে দুস্কৃতিকারীদের ধস্তাধস্তির এক পর্যায়ে বেলালকে ছুরিকাঘাত করে। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে হাসপাতালের নেওয়ার পর সেখানে চিকিৎসাধীন মৃত্যু হয়। এই ঘটনায় তার ভগ্নিপতি মো. কাজী জাহিদ সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। সেই মামলায় আদালত এই রায় ঘোষণা করেন।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জের হত্যা মামলায় একজনের ফাঁসি, দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট সময় ১১:৫২:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫