ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

সিদ্ধিরগঞ্জে বিস্ফোরণে কেঁপে উঠলো ৩০০ মিটার এলাকা

সিদ্ধিরগঞ্জের একটি ড্রেনে জমে থাকা গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলার সিআই খোলার বউ বাজার এলাকায় এ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে আশপাশের প্রায় ৩০০ মিটার এলাকা কেঁপে ওঠে। ড্রেনের ৫ ইঞ্চি স্লাবগুলো ছিটকে গিয়ে ভেতরের ধুলো-ধোঁয়া চারপাশে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় নূর ইসলাম (৫০) নামে একজন গুরুতর আহত হয়েছেন। এছাড়া আরও দুই নারীও আহত হয়েছেন, যাদের নাম এখনো জানা যায়নি। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের সময় বাজার এলাকায় কম লোক থাকার কারণে ক্ষতি তুলনামূলক কম হয়েছে। তবে আশেপাশের মানুষ আতঙ্কিত হয়ে ঘর থেকে বের হয়ে আসেন।
স্থানীয় ব্যবসায়ী আবুল কাসেম বলেন, আমি এবং আমার দোকানের দুই ক্রেতা এখানে বসে ছিলাম। হঠাৎ বিকট শব্দে ড্রেনের স্লাবগুলো প্রায় তিন ফুট উঁচুতে উঠে যায়। আশেপাশের বিল্ডিংগুলো কেঁপে ওঠে। আমরা সবাই ভয়ে চিৎকার করতে লাগলাম।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কনজারভেন্সি অফিসার বাবুল শ্যামল পাল জানান, বিস্ফোরণের খবর পাওয়া মাত্রই দায়িত্বশীলরা ঘটনাস্থলে গেছেন।

তিনি বলেন, প্রতিবছর টেন্ডারের মাধ্যমে ড্রেনগুলো পরিষ্কার করা হয়। এ বছর যথাযথভাবে পরিষ্কার না করায় এই ঘটনা ঘটতে পারে। আমরা শিগগিরই এ ব্যাপারে ব্যবস্থা নিচ্ছি।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে বিস্ফোরণে কেঁপে উঠলো ৩০০ মিটার এলাকা

আপডেট সময় ১১:৫৪:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫