ঢাকা , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ছক কষে পোশাক খাতে অস্থিরতা Logo শ্রমিক অসন্তোষ নিরসনে মালিক-শ্রমিক-প্রশাসনের সমন্বয় বৈঠক Logo শ্রমিক আন্দোলনকে ‘পরিকল্পিত’ বললেন এমপি দিপু ভূঁইয়া Logo ফতুল্লায় তিনদিন বিক্ষোভের পর পরিস্থিতি স্বাভাবিক, সতর্ক পুলিশ-বিজিবি Logo পারিবারিক ও দাম্পত্য সম্পর্কের বিশ্বাস অবিশ্বাসে সুজনের আত্মহত্যা Logo মার্কিন সেনেটে ইতিহাস: প্রথম মুসলিম সিনেটর হিসেবে জয় পেলেন আবদুল আল সাঈদ Logo চট্টগ্রাম বন্দরে বিপিসির আমদানিকৃত জ্বালানি তেলে সাড়ে ৪৫ কোটি টাকার ঘাটতি Logo আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন ক্রিস্টিয়ানো রোনালদো Logo মুছাপুরে প্রবাসী সাংবাদিক পরিবারকে হয়রানি: বাড়ি দখলের পাঁয়তারায় ‘লেডি মাস্তান’ হনুফা Logo সোনারগাঁয়ের জামপুরে তালতলা ফাঁড়ির নাম ভাঙিয়ে মামলা দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ

সিদ্ধিরগঞ্জে বিস্ফোরণে মৃত্যুর সংখ্যা বেড়ে ৭

সিদ্ধিরগঞ্জে বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। তার নাম আসমা বেগম (৩৫)। সাতদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শুক্রবার রাত ১১টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউ বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এরআগে নিহতের কলেজ পড়ুয়া মেয়ে তিশা (১৭) মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭জনে।

শনিবার দুপুরে আসমা বেগমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সার্জারি চিকিৎসক শাওন বিন রহমান। তিনি বলেন, চিকিৎসাধীন অবস্থায় আসমার মৃত্যু হয়েছে। তার শরীরের ৫০ শতাংশ পুড়ে গিয়েছিল।

গত ২৩ আগস্ট ভোররাত সাড়ে ৩ টার দিকে সিদ্ধিরগঞ্জের পূর্ব পাইনাদির জাকির খন্দকারের টিনশেড বাড়িতে বিকট শব্দে বিষ্ফোরণের ঘটনায় দুটি পরিবারের নারীও শিশুসহ ৯ জন অগ্নিদগ্ধ হয়ে জাতীয় বার্ণ এন্ড প্লাষ্টিক সার্জারী ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন।

দুটি পরিবারের মধ্য হাসান গাজীসহ তার স্ত্রী সালমা বেগম, মেয়ে মুনতাহা, জান্নাত ও ছেলে রাইয়ান চিকিৎসাধীন ছিলেন। এর মধ্যে এখন শুধু ১১ বছরের মুনতাহা হাসপাতালে কাতরাচ্ছে।

অপরদিকে জানজিল হোসেনের কলেজ পড়ুয়া মেয়ে তানজিলা আক্তার তিশার পর তার মা আসমা বেগম মারা গেছে। তিশার ছোট ভাই আরাফাত হোসেন চিকিৎসাধীন রয়েছেন।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

ছক কষে পোশাক খাতে অস্থিরতা

সিদ্ধিরগঞ্জে বিস্ফোরণে মৃত্যুর সংখ্যা বেড়ে ৭

আপডেট সময় ১১:৪১:০৩ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫