ঢাকা , বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

সোনারগাঁয়ে নিখোঁজের একদিন পর শিশুর ভাসমান মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টারঃ সোনারগাঁয়ে নিখোঁজের একদিন পর ৭ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

গতকাল সোমবার দুপুর ১টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের পশ্চিম পিরোজপুর এলাকা সংলগ্ন মারিখালী নদে ভাসমান অবস্থায় একটি শিশুর মরদেহ উদ্ধার করে কলাগাছিয়া নৌ-পুলিশ। এর আগে নদীতে ভাসমান অবস্থায় একটি মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরবর্তীতে নিখোঁজের স্বজনরা এ খবরে ঘটনাস্থলে গিয়ে লাশটি স্বনাক্ত করে।

নিহত শিশু মোস্তাকিম বৈদ্যেরবাজার ইউনিয়নের সাতভাইয়াপাড়া এলাকার ফল ব্যবসায়ী রাসেল মিয়ার ছেলে।

জানা গেছে, গত রোববার শিশু মোস্তাকিম বাড়ি থেকে নিখোঁজ হয়। পরে তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে কোন সন্ধান না পেয়ে তার পিতা রাসেল মিয়া বাদী হয়ে গত রোববার সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

এদিকে আরও জানা গেছে, ৩ মাস আগে শিশু মোস্তাকিমের মা কোহিনূর বেগম পরকিয়া প্রেমিকের সঙ্গে চলে যাওয়ার পর সে বাবা ও দাদার সঙ্গেই থাকতো।

কলাগাছিয়া নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক সালেহ আহমেদ পাঠান জানান, শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশের গাঁয়ে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের কোন অভিযোগ না পাওয়া গেলে দাফনের জন্য হস্তান্তর করা হবে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

সোনারগাঁয়ে নিখোঁজের একদিন পর শিশুর ভাসমান মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৭:৪৫:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫