ঢাকা , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ছক কষে পোশাক খাতে অস্থিরতা Logo শ্রমিক অসন্তোষ নিরসনে মালিক-শ্রমিক-প্রশাসনের সমন্বয় বৈঠক Logo শ্রমিক আন্দোলনকে ‘পরিকল্পিত’ বললেন এমপি দিপু ভূঁইয়া Logo ফতুল্লায় তিনদিন বিক্ষোভের পর পরিস্থিতি স্বাভাবিক, সতর্ক পুলিশ-বিজিবি Logo পারিবারিক ও দাম্পত্য সম্পর্কের বিশ্বাস অবিশ্বাসে সুজনের আত্মহত্যা Logo মার্কিন সেনেটে ইতিহাস: প্রথম মুসলিম সিনেটর হিসেবে জয় পেলেন আবদুল আল সাঈদ Logo চট্টগ্রাম বন্দরে বিপিসির আমদানিকৃত জ্বালানি তেলে সাড়ে ৪৫ কোটি টাকার ঘাটতি Logo আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন ক্রিস্টিয়ানো রোনালদো Logo মুছাপুরে প্রবাসী সাংবাদিক পরিবারকে হয়রানি: বাড়ি দখলের পাঁয়তারায় ‘লেডি মাস্তান’ হনুফা Logo সোনারগাঁয়ের জামপুরে তালতলা ফাঁড়ির নাম ভাঙিয়ে মামলা দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ

তারেক রহমানের উপর আস্থা রাখুন, দেশ দুর্নীতিমুক্ত হবে : সাখাওয়াত

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেছেন, আমি এদেশের মানুষকে বলবো আপনারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপর আস্থা রাখুন।

তিনি একজন সৎ এবং বিচক্ষণ রাজনীতিবিদ। তিনি আপনাদের সকল দুঃখ-কষ্ট দূর করবেন এবং দেশের যতো অনিয়ম দুর্নীতি বিদায় করে আধুনিক বাংলাদেশ গড়ে তুলবেন।

বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সদর থানা বিএনপির উদ্যোগে আয়োজিত আনন্দ র‌্যালি পূর্বক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শুক্রবার (৫ আগস্ট) বিকেলে এই আনন্দ র‌্যালির আয়োজন করা হয়।

এড. সাখাওয়াত হোসেন খান বলেন, যারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করতে চাইছে তারা দেশের শত্রু, তারা বিএনপির শত্রু, তারা তারেক রহমানের শত্রু।

দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তারেক রহমানের হাতকে শক্তিশালী করবো যাতে করে এদেশে আবারো গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। সেজন্য দেশের কি সুষ্ঠ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে হবে। এ পর্যন্ত আমাদের লড়াই চলতে থাকবে।

নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এডভোকেট এইচএম আনোয়ার প্রধানের সঞ্চালনায় অনুষ্ঠিত আনন্দ শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু।

আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেনশাহ আহমেদ, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলসহ সদর থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

ছক কষে পোশাক খাতে অস্থিরতা

তারেক রহমানের উপর আস্থা রাখুন, দেশ দুর্নীতিমুক্ত হবে : সাখাওয়াত

আপডেট সময় ১১:৩৪:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫