ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

সিদ্ধিরগঞ্জে ৮ মাসে ৩৪১ মামলা: অপরাধীদের ছাড় দেওয়ার কোন সুযোগ নেই : ওসি শাহীনুর আলম

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: সিদ্ধিরগঞ্জ থানায় জানুয়ারি থেকে আগস্ট মাস পর্যন্ত বিভিন্ন অপরাধে ৩৪১ টি মামলা দায়ের হয়েছে। অপরাধীদের আইনের আওতায় আনতে সিদ্ধিরগঞ্জ পুলিশ তৎপর রয়েছে বলে জানান সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিনুর আলম। সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহিনুর আলম সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, গত ৮ মাসে বিভিন্ন অপরাধে মোট ৩৪১ টি মামলা দায়ের হয়েছে। গত ৮ মাসে নিয়মিত মামলায় ৫০৭ জন, ওয়ারেন্ট ভুক্ত ৫৬৬ জনকে গ্রেপ্তার করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

বিশেষ করে মাদকের ১২৩ টি মামলায় আসামি গ্রেফতার ও মাদক উদ্ধার হয়েছে। অন্যান্য মামলাগুলি হল, খুন, ডাকাতি, দ্রুত বিচার, অস্ত্র মামলা, দস্যুতা, অপহরণ, চাঁদা দাবি, বৈষম্য বিরোধী হত্যা মামলা, ধর্ষণ, গণধর্ষণ, নারী নির্যাতন, শিশু নির্যাতন, চুরি, সড়ক দুর্ঘটনা। মোট ৩৪১ টি মামলা মধ্যে সিএস৷ ২৮৯ এবং এফআরটি ২৭ মামলা নিষ্পত্তি হয়েছে।

সিদ্ধিগঞ্জ থানার ওসি শাহীনুর আলম আরও বলেন, আমার থানা পুলিশ পাড়া মহল্লার সাধারণ জনগনের জানমালের নিরাপত্তা দিতে সর্বদাই প্রস্তুত রয়েছে। পুলিশের মনোবল বৃদ্ধি করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করা হচ্ছে। অপরাধী যত বড় প্রভাবশালী হোক না কেন তাদেরকে কোন ধরনের ছাড় দেওয়া হবে না। আমাদের শ্রদ্ধেয় নারায়ণগঞ্জ পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনায় আমরা নির্বিকভাবে কাজ করে যাচ্ছি। অপরাধ নির্মূলে পুলিশের পাশাপাশি এলাকাবাসীকেও এগিয়ে আসার আহ্বান জানান ওসি শাহিনুর আলম।

এলাকাবাসী জানায়, নিয়মিত পুলিশের টহল থাকায় অপরাধীদের আনাগোনা কমেছে। সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ যোগদান করার পর তার পুলিশি তৎপরতার কারণে এলাকার মানুষ নির্বিঘ্নে জীবনযাপন করতে পারছে। আমরা এলাকাবাসী আশা করি সামনের দিনগুলিতে অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভূমিকা আরও কঠোর হবে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে ৮ মাসে ৩৪১ মামলা: অপরাধীদের ছাড় দেওয়ার কোন সুযোগ নেই : ওসি শাহীনুর আলম

আপডেট সময় ১০:৫৪:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫