ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত Logo আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন Logo র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম Logo বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

সারা দেশে ফেসবুকে বিএনপি লোগো বিকৃত করার অভিযোগে পল্টন থানা সাধারণ ডায়েরি

রাজধানীর পল্টন মডেল থানায় ফেসবুকে বিএনপি’র লোগো বিকৃত ও দলের শীর্ষ নেতৃত্বকে নিয়ে কটূক্তি করার অভিযোগে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

অভিযোগকারী মো. আকাশ (২৫), তিনি সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক, ৬২ নং ওয়ার্ড ছাত্রদল, ঢাকা মহানগর দক্ষিণ। তিনি জানান, গত ৩০ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থানকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট লক্ষ্য করেন।

উক্ত পোস্টটি করেন জাহাঙ্গীর আলম জনি নামের এক ফেসবুক ব্যবহারকারী। অভিযোগে বলা হয়েছে, পোস্টটিতে বিএনপি’র অফিসিয়াল লোগো বিকৃত করে প্রকাশ করা হয় এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে আপত্তিকর মন্তব্য করা হয়।

অভিযোগকারী আকাশ বলেন, “একজন জাতীয়তাবাদী হিসেবে বিষয়টি আমার জন্য কষ্টদায়ক। এটি রাজনৈতিকভাবে বিএনপি ও আমাদের নেতাদের হেয় করার হীন চেষ্টা।”

অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত জাহাঙ্গীর আলম জনি কুড়িগ্রাম জেলার উলিপুর থানার দুর্গাপুর ইউনিয়নের বাসিন্দা এবং তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সক্রিয় সদস্য।

এ বিষয়ে পল্টন থানার ডিউটি অফিসার মো. আবুল কালাম আজাদ অভিযোগটি নথিভুক্ত করেছেন। এসআই সামিম হাসান বিষয়টি তদন্ত করে দেখবেন বলে জানান।

পল্টন থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মো. নাসিরুল আমীন জানিয়েছেন, এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ

সারা দেশে ফেসবুকে বিএনপি লোগো বিকৃত করার অভিযোগে পল্টন থানা সাধারণ ডায়েরি

আপডেট সময় ০৬:১৩:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫