ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ছক কষে পোশাক খাতে অস্থিরতা Logo শ্রমিক অসন্তোষ নিরসনে মালিক-শ্রমিক-প্রশাসনের সমন্বয় বৈঠক Logo শ্রমিক আন্দোলনকে ‘পরিকল্পিত’ বললেন এমপি দিপু ভূঁইয়া Logo ফতুল্লায় তিনদিন বিক্ষোভের পর পরিস্থিতি স্বাভাবিক, সতর্ক পুলিশ-বিজিবি Logo পারিবারিক ও দাম্পত্য সম্পর্কের বিশ্বাস অবিশ্বাসে সুজনের আত্মহত্যা Logo মার্কিন সেনেটে ইতিহাস: প্রথম মুসলিম সিনেটর হিসেবে জয় পেলেন আবদুল আল সাঈদ Logo চট্টগ্রাম বন্দরে বিপিসির আমদানিকৃত জ্বালানি তেলে সাড়ে ৪৫ কোটি টাকার ঘাটতি Logo আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন ক্রিস্টিয়ানো রোনালদো Logo মুছাপুরে প্রবাসী সাংবাদিক পরিবারকে হয়রানি: বাড়ি দখলের পাঁয়তারায় ‘লেডি মাস্তান’ হনুফা Logo সোনারগাঁয়ের জামপুরে তালতলা ফাঁড়ির নাম ভাঙিয়ে মামলা দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ

জনগণের আস্থাভাজন হয়ে উঠেছেন আবু জাফর আহমেদ বাবুল

রুদ্রবার্তা রিপোর্ট । ডেঙ্গু ও চিকুনগুনিয়া সংক্রমণের তীব্র ঝুঁকিতে থাকা নারায়ণগঞ্জবাসীর জন্য ব্যতিক্রমী এক সেবার ব্যবস্থা নিয়েছেন বিশিষ্ট শিল্পপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ। বাবুল। এরইমধ্যে, তার পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশা নিধনে
ফগার মেশিন সরবরাহ করা হয়েছে। বিষয়টি নিয়ে জেলার রাজনৈতিক অঙ্গন ছাড়িয়ে জনসাধারণের মাঝেও চলছে নানা আলোচনা। অনেকেই বলছেন, আবু জাফর আহমেদ বাবুল মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন। খোঁজ নিয়ে জানা যায়, নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে অন্যতম যোগ্য প্রার্থী হিসেবে তিনি প্রতিটি পাড়া-মহল্লায় ধাপে ধাপে এই মশা নিধন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করছেন। সাধারণ জনতা তাঁর এই ব্যতিক্রমী উদ্যোগকে নগরবাসীর জন্য সামান্য হলেও আশীর্বাদ স্বরূপ মনে করছেন। ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ প্রতিরোধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় শিল্পপতি আবু জাফর আহমেদ বাবুল এই কর্মসূচির উদ্যোগ গ্রহণ করছেন। জনপ্রতিনিধি না হয়েও সাধারণ মানুষের দুর্ভোগ স্বচক্ষে দেখে তিনি সেবামূলক কার্যক্রমের মাধ্যমে বহু জনপ্রিয়তা লাভ করেছেন। প্রাইম গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান “প্রাইম ওয়াশিং প্লান্ট”-এর ব্যবস্থাপনা পরিচালক জহির আহমেদ সোহেল গণমাধ্যমকে জানান, আবু জাফর আহমেদ বাবুল ভাইয়ের উদ্যোগে বিএনপির নেতাকর্মী-সমর্থকরা নারায়ণগঞ্জ-৫ আসনের প্রায় প্রতিটি এলাকায় মশা নিধন কর্মসূচির উদ্যোগ হাতে নিয়েছেন। মশা নিধন কার্যক্রম পরিচালনাকারী তাহসিন মাহমুদ রকি জানান, গত সপ্তাহ থেকে নারায়ণগঞ্জ শহরের চাষাড়া, ডন চেম্বার, মিশনপাড়া, ব্যাংক কলোনি, খানপুর, তল্লা, হাজীগঞ্জ, আমলাপাড়া, ইসদাইর ইত্যাদি এলাকায় এই কর্মসূচি চলমান। তিনি নিশ্চিত করেন, যতদিন পর্যন্ত এই সমস্যা শেষ না হবে, ততদিন অবধি মশা নিধন কার্যক্রম চলবে। জহির আহমেদ সোহেল আরও জানান, আবু জাফর আহমেদ বাবুল সর্বদা শত শত মানুষের সেবামূলক কার্যক্রমে নিজেকে নিয়োজিত্ব রেখেছেন। সম্প্রতি শেষ হওয়া শারদীয় দুর্গাপূজায় নারায়ণগঞ্জ শহরের চাষাড়াস্থ ঐতিহ্যবাহী রামকৃষ্ণ মিশন আশ্রম মন্দির প্রাঙ্গণে কুমারী পূজায় আগত দর্শনার্থীদের মাঝে বিশুদ্ধ খাবার পানি বিতরণ করা হয়। এছাড়াও কুমারী পূজা উদযাপন উপলক্ষে চাষাড়া থেকে মিশনপাড়া সড়কের যানজট নিরসনে বিএনপির একদল নেতাকর্মী সমর্থকরা তাঁর পক্ষে ভলেন্টিয়ারের দায়িত্ব সুশৃংখলভাবে পালন করেন।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

ছক কষে পোশাক খাতে অস্থিরতা

জনগণের আস্থাভাজন হয়ে উঠেছেন আবু জাফর আহমেদ বাবুল

আপডেট সময় ০৭:১৭:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫