ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

আমার সন্তানদের মধ্যে কেউ আজমিরী ওসমান, অয়ন ওসমান হবে না : বাবুল

নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা নারায়ণগঞ্জ-৫ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী আবু জাফর আহমেদ বাবুল বলেছেন, আমার সন্তানদেরকে আমি এমন ভাবেই মানুষ করেছি তাদের মধ্যে থেকে কেউ আজমিরী ওসমান বা অয়ন ওসমান হবে না।

সোমবার (১৩ অক্টোবর) নারায়ণগঞ্জ শহরের মিশন পাড়ায় প্রাইম গ্রুপের অফিসে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদীয় এলাকার ইমাম মোয়াজ্জিনদের সাথে এক সৌজন্য সাক্ষাৎ ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, আমার ছেলে অ্যারো স্পেস ইঞ্জিনিয়ার, তার অয়ন ওসমান হবার কোন সম্ভাবনা নেই, আমার দুই মেয়ে বিদেশে পড়াশোনা করেছে উচ্চশিক্ষা অর্জন করেছে। আমার ভাইয়ের ছেলে মেয়েরাও বিদেশের পড়াশোনা করে উচ্চশিক্ষা অর্জন করেছে। তাই আমার পরিবার থেকে ওসমান পরিবারের মত কোন সন্ত্রাসী সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই।

উক্ত অনুষ্ঠানে নারায়ণগঞ্জ ৫ আসনের বিভিন্ন মসজিদের শতাধিক ইমাম মোয়াজ্জিন উপস্থিত ছিলেন। এ সময় ইমামরা বলেন, বিগত সময়ে আমাদের কর্মকে ছোট করে দেখা হতো। শুধুমাত্র বিশেষ কিছু কাজে, জানাযা বা দোয়া করানো ছাড়া আমাদের কোথাও মূল্যায়ন করা হয়নি। তাই আমরা আবু জাফর আহমেদ বাবুলের কাছে আবেদন করি, যদি তিনি দল থেকে ভালো কোন অবস্থানে যান বা এমপি হতে পারেন তাহলে আমাদের যেন মূল্যায়ন করা হয়।

এসময় মিলাদ ও দোয়া পড়ানো হয়। দোয়ায় জিয়াউর রহমান, বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দেশের মঙ্গল কামনা করা হয়। দোয়া ও মিলাদ শেষে ইমাম-মুয়াজ্জিনদের সাথে আবু জাফর আহমেদ বাবুল খাওয়া দাওয়া করেন।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

আমার সন্তানদের মধ্যে কেউ আজমিরী ওসমান, অয়ন ওসমান হবে না : বাবুল

আপডেট সময় ০৭:৩৩:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫