ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত Logo আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন Logo র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম Logo বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

না.গঞ্জ সদরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন করেন ডিসি রায়হান কবির

“দেশীয় জাত আধুনিক প্রযুক্তি, প্রাণীসম্পদের হবে উন্নতি” এই প্রতিপাদ্য সামনে রেখে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে নারায়ণগঞ্জ সদরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় ফতুল্লার শেহাচরস্থ তক্কার মাঠে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা শিরিন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫ এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমান।

স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও প্রদর্শনী বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ডা. মো. ইউনুস আলী।

সদর উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা মিতা চক্রবর্তী’র সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আ. মান্নান মিয়া, জেলা হাঁস প্রজনন খামার’র উপপরিচালক কৃষিবিদ এবিএম সালাহ্ উদ্দীন আহমেদ, জেলা ভেটেরিনারি অফিসার ডা. মো. আবু সাইদ, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদা হাসনাত ও সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি সার্জন ডা. মো. সায়মুন হোসেন প্রমূখ।

প্রদর্শনীর লক্ষ্য হলো – প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি, দুগ্ধজাত পণ্যের বাজার সৃষ্টি, ক্ষুদ্র খামারি ও উদ্যোক্তাদের প্রতিকূল পরিবেশ মোকাবেলার সক্ষমতা সৃষ্টি, জনসাধারণকে উন্নত জাতের পশু ও হাঁস-মুরগি প্রদর্শন করা, বিজ্ঞান ভিত্তিক লালন- পালন কৌশল অবহিত করা, উন্নত জাতের পশু – পাখি পালনের আধুনিক ব্যবস্থাপনা বিষয়ে পরামর্শ প্রদান করা এবং সর্বোপরি, জনসাধারণের জন্য নিরাপদ প্রাণিজ আমিষ সরবরাহ নিশ্চিত করা।

প্রদর্শনীতে উন্নত জাতের গাভী, বাছুর, ষাঁড়, মহিষ, ছাগল, ভেড়া, মুরগি, হাঁস, পোষা পাখি এবং প্রাণিসম্পদের বিভিন্ন প্রযুক্তি প্রদর্শন করার জন্য ৩০টি স্টলের সংস্থান রাখা হয়।

প্রদর্শনীতে সফল ও বিজয়ী খামারিগণের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে ১ম, ২য়, ৩য় এবং বিশেষ পুরষ্কার বিতরণ করা হয় এবং অবশিষ্ট অংশগ্রহণকারীগণের মাঝে সনদপত্র প্রদান করা হয়।

আপলোডকারীর তথ্য

নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ

না.গঞ্জ সদরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন করেন ডিসি রায়হান কবির

আপডেট সময় ০৮:৫১:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫