ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

নাসিকে রাজনৈতিক নেতারা: জনবান্ধব কর্মকাণ্ডে সহযোগিতার আশ্বাস

নারায়ণগঞ্জের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দর সঙ্গে মতবিনিময় করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। শনিবার (১৪ মার্চ) দুপুরে নগরভবনের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

নাসিক প্রশাসকের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নাসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নূর কুতুবুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আজগর হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, আমরা নারায়ণগঞ্জবাসীর সভাপতি নূর উদ্দিন, আইনজীবী সমিতির সভাপতি সরকার হুমায়ুন কবির, ইসলামী আন্দোলন মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তারিকুল সুজনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

সভায় নেতৃবৃন্দ নারায়ণগঞ্জ শহরের নানাবিধ সমস্যা, বিশেষ করে শহরের নিত্য যানজট ও হকার সমস্যার বিষয়ে আলোচনা করেন। একই সঙ্গে তারা সদ্য গঠিত নগর উন্নয়ন কর্তৃপক্ষ সক্রিয় করা, নাসিকের পানি সরবরাহ ব্যবস্থা উন্নত করা, নারায়ণগঞ্জকে বিশেষ জেলার পর্যায়ে নিয়ে যাওয়া এবং মেট্রোপলিটন পুলিশের আওতায় আনার দাবি জানান।

সভায় সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি শহরের খানপুরে টার্মিনাল পোর্ট নির্মাণ কাজের বিষয়ে আপত্তি তোলেন। তিনি বলেন, খানপুরে পোর্ট নির্মাণ হলে চাষাঢ়া ‘কোলাপস’ করবে। একই সঙ্গে তিনি শহরের বালুর মাঠে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের নির্মাণাধীন ভবন এবং রেলওয়ের জমিতে নির্মাণাধীন মার্কেট বিষয়ে নাসিকের আইনি লড়াই সম্পর্কে জানতে চান।

সভায় এমপি আবুল কালাম নাসিক প্রশাসককে সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, “আমরা অনেক দিন যাবত চাচ্ছিলাম এমপি এবং সিটি কর্পোরেশনের পারস্পরিক সম্পর্কের স্তর দৃঢ় হোক। আজকে আমার উপস্থিতির কারণ প্রশাসক মহোদয়কে সহযোগিতা করার জন্য আশ্বস্ত করা। আমি আপনার পাশে আছি। আমি এমন পরিবেশে প্রথমবার আসলাম। কারণ এই ধরনের পরিবেশ আমি কখনো প্রত্যাশা করি নাই। বর্তমান সরকারের অধীনে ইনশাল্লাহ আমরা শৃঙ্খলা ও নিয়ন্ত্রণে থাকব।”

সভাপতির বক্তব্যে প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান দিগুবাবুর বাজার, যানজট ও হকার বিষয়ে কথা বলেন। হকারদের বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, “চাষাঢ়ায় হকারদের মার্কেট দেওয়া হয়েছে। আমি খোঁজ নিয়ে দেখছি, যাদের বরাদ্দ দেওয়া হয়েছিল তারা এখন আর নেই। সবাই বিক্রি করে চলে গেছে। এটার বিধান নেই। আমি আশ্বস্ত করতে চাই, প্রথম যারা নিয়েছিল তারা যদি না থাকে তাহলে আমি এগুলো উচ্ছেদ করে দেব। শেড ভেঙে দেব।”

তিনি আরও যোগ করেন, ঈদের পর যানজট ও হকার সমস্যা সমাধানে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করা হবে এবং আবারও রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে মতবিনিময় সভা করবেন।

আপলোডকারীর তথ্য

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

নাসিকে রাজনৈতিক নেতারা: জনবান্ধব কর্মকাণ্ডে সহযোগিতার আশ্বাস

আপডেট সময় ১২:৫৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬