ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

নির্বিঘ্ন ঈদযাত্রায় মাঠে পুলিশ, ৬শ’ ফোর্স ট্রাফিকে: এসপি

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী বলেছেন, জনগণ যাতে নির্বিঘ্নে ঈদ কাটাতে পারে, সে লক্ষ্যে জেলা পুলিশ কাজ করছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ফোর্স মোতায়েন রয়েছে এবং সিনিয়র কর্মকর্তারাও মাঠে দায়িত্ব পালন করছেন।

বুধবার (১৮ মার্চ) তার কার্যালয়ে সাংবাদিকদের দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ঢাকা থেকে দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াতের জন্য নারায়ণগঞ্জ গুরুত্বপূর্ণ রুট হওয়ায় হাইওয়ে রোড যানজটমুক্ত রাখতে প্রায় ৬শ’র বেশি পুলিশ সদস্য ও কর্মকর্তা ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছেন। পাশাপাশি মার্কেটের নিরাপত্তা নিশ্চিত করতে পৃথক মার্কেট ডিউটির ব্যবস্থা রাখা হয়েছে।

ঈদে ফাঁকা বাড়িঘরের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, অনেকেই ঈদে গ্রামের বাড়িতে চলে যাওয়ায় বাসাবাড়ি ফাঁকা থাকে। এ বিষয়টি বিবেচনায় নিয়ে চুরি বা ডাকাতি প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ঈদ পরবর্তী সময়েও নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত থাকবে। ঈদে বাড়ি যাওয়া এবং ফিরে আসার সময় পর্যন্ত পুলিশ সদস্যরা মাঠে সক্রিয় থাকবে।

কোনো ধরনের শঙ্কা নেই উল্লেখ করে পুলিশ সুপার বলেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যাতে জনগণের মধ্যে কোনো ভয় বা উদ্বেগ না থাকে। সম্প্রতি অস্ত্র ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার এবং আসামি গ্রেপ্তারের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হচ্ছে।

ঢাকা-সিলেট মহাসড়কের চলমান কাজ প্রসঙ্গে তিনি বলেন, সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে, তবে কিছু স্থানে গতি কম। বিভিন্ন পয়েন্টে জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশ যৌথভাবে কাজ করায় ট্রাফিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে।

ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়ক পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির ও জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি।

বুধবার (১৮ মার্চ) দুই মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ ঘুরে দেখেন তারা।

পরিদর্শনকালে মহাসড়ক, বাসস্ট্যান্ড ও গুরুত্বপূর্ণ সংযোগ সড়কগুলোতে থেমে থেমে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এসময় সড়কের বর্তমান অবস্থা, যানবাহনের চাপ, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় এবং যাত্রীসেবার বিষয়গুলো খতিয়ে দেখা হয়।

জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, মহাসড়কে যাত্রীদের ভোগান্তি কমাতে মাঠ প্রশাসনের ম্যাজিস্ট্রেটরা সতর্ক অবস্থানে রয়েছেন। কোথাও অতিরিক্ত ভাড়া আদায় বা যাত্রী হয়রানির অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি বলেন, মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দুর্ঘটনাপ্রবণ স্থানগুলো চিহ্নিত করে নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে হাইওয়ে পুলিশের টহলও জোরদার করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

নির্বিঘ্ন ঈদযাত্রায় মাঠে পুলিশ, ৬শ’ ফোর্স ট্রাফিকে: এসপি

আপডেট সময় ০৩:০৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬