ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত Logo আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন Logo র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম Logo বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

বন্দরে ৫ অস্থায়ী পশুর হাটের ইজারা সম্পন্ন, বাতিল ২টি

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে স্থাপিত ৭টি অস্থায়ী পশুর হাটের দরপত্র খোলা হয়েছে। এর মধ্যে ৫টি হাটের ইজারা সম্পন্ন হলেও দরপত্র জমা না পড়ায় ২টি হাটের ইজারা বাতিল করা হয়েছে।

বুধবার (২০ মে) দুপুর ২টায় বন্দর উপজেলা পরিষদ হলরুমে এ দরপত্র খোলার কার্যক্রম অনুষ্ঠিত হয়।

দরপত্র অনুযায়ী, মদনপুর ইউনিয়নের ফুলহর এলাকার ইটভাটা প্রাঙ্গণে স্থাপিত অস্থায়ী পশুর হাট ৯২ হাজার ৫০০ টাকায় ইজারা পান সাকিব মো. রাইয়ান। একই ইউনিয়নের মদনপুর বাজার সংলগ্ন মুনস্টার ক্লাবের পূর্ব পাশে ব্যক্তিমালিকানাধীন খালি জায়গায় স্থাপিত অস্থায়ী পশুর হাট ৫৮ হাজার ৫০০ টাকায় ইজারা পান মো. আল-আমিন।

এছাড়া বন্দর উপজেলা প্রাণিসম্পদ হাসপাতাল সংলগ্ন বালুর মাঠের অস্থায়ী পশুর হাট ১ লাখ ৫ হাজার টাকায় ইজারা পান নুর হোসেন। নবীগঞ্জের হোসেন গার্ডেন বালুর মাঠে স্থাপিত হাট ৫৬ হাজার টাকায় ইজারা পান মো. ইকবাল হোসেন। সাবদি বাজার সংলগ্ন পশ্চিম পাশের খালি জায়গায় স্থাপিত অস্থায়ী পশুর হাট ৬০ হাজার টাকায় ইজারা পান মো. নজরুল ইসলাম।

অপরদিকে, কোনো দরপত্র জমা না পড়ায় কলাগাছিয়া ইউনিয়নের ফরাজিকান্দা ১ নম্বর ওয়ার্ডে মনির মিয়ার নিজস্ব ভূমিতে স্থাপিত অস্থায়ী পশুর হাট এবং লাঙ্গলবন্দ বাজার সংলগ্ন খালি জায়গার অস্থায়ী পশুর হাটের ইজারা বাতিল করা হয়।

দরপত্র খোলার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবানী সরকার, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের রাজনৈতিক সচিব এড. আবুল কাউসার আশা এবং বন্দর থানার সেকেন্ড অফিসার মনির হোসেন।

আপলোডকারীর তথ্য

নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ

বন্দরে ৫ অস্থায়ী পশুর হাটের ইজারা সম্পন্ন, বাতিল ২টি

আপডেট সময় ০২:২৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬