ঢাকা , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

চাঁদাবাজির অভিযোগে আটকের পর যুবদল নেতা সজীব বহিষ্কার

চাঁদাবাজির অভিযোগে আটক জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীবকে বহিষ্কার করেছে জাতীয়তাবাদী যুবদল। শনিবার (২১ জুন) রাত সাড়ে নয়টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান।

এর আগে সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নানা অনিয়মে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে খাইরুল ইসলাম সজীবকে প্রাথমিক সদস্য পদসহ সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

“বহিষ্কৃতদের কোনো অপকর্মের দায় দল নিবে না। যুবদলের সকল পর্যায়ের নেতা-কর্মীদের তাদের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে,” বলেও ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান বলেন, “সাংগঠনিকভাবে কেন্দ্র থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। এ বিষয়ে আমাদেরও অবগত করা হয়েছে।”

এর আগে দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার নিজ বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে তাকে বিকেল পাঁচটার দিকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এনে ঘন্টাব্যাপী জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদ শেষে তাকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ের দিকে নিয়ে যাওয়া হয় বলে সাংবাদিকদের জানান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী।

ঢাকায় নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই তাকে বহিষ্কারের কথা জানায় কেন্দ্রীয় যুবদল।

খাইরুল ইসলাম সজীব নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

ইতিহাস গড়ে টেস্টে হৃদয়ের ডাবল সেঞ্চুরি

চাঁদাবাজির অভিযোগে আটকের পর যুবদল নেতা সজীব বহিষ্কার

আপডেট সময় ১২:১৫:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬