ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত Logo আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন Logo র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম Logo বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

মঙ্গলবার নারায়ণগঞ্জে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামী মঙ্গলবার (৩০ জুন) নারায়ণগঞ্জে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।

শুক্রবার (২৬ জুন) জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি এবং মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদের যৌথ সভায় এ সিদ্ধান্ত জানানো হয়।

নেতৃবৃন্দ জানান, মঙ্গলবার সকাল ১১টায় নগরীর খানপুর হাসপাতাল রোডে এ প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় কর্মসূচির বিষয়বস্তু হিসেবে তারা অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে অবস্থান নেওয়ার কথা উল্লেখ করেন।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ও ঢাকা বিভাগীয় পর্যবেক্ষক টিমের সদস্য ইয়াসিন ফেরদৌস মুরাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আবুল মনসুর খান দীপক এবং কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম।

নেতৃবৃন্দ জানান, কর্মসূচি সফল করতে জেলা ও মহানগর যুবদলের আওতাধীন বিভিন্ন থানা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের অংশগ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে।

সভায় কর্মসূচিতে যথাসময়ে উপস্থিত থেকে সফল করার জন্য যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।

আপলোডকারীর তথ্য

নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ

মঙ্গলবার নারায়ণগঞ্জে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ

আপডেট সময় ০২:৩২:১২ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬