ঢাকা , বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ল্যাবে নেই টেকনেশিয়ান, তিনজনে চলে অফিস Logo নারায়ণগঞ্জে একরাতে ৩ বাস ও ২ লেগুনায় আগুন Logo যে রাজনীতি তরুণদের বেকার, ব্যক্তিত্বহীন ও চাটুকার বানায়, সেই রাজনীতি থেকে বেরিয়ে আসুন। Logo এইচএসসি পরীক্ষায় ঢাকা বোড মানবিক বিভাগ ১ ম স্থান অর্জন করছেন সুমনা Logo নবীগঞ্জ খেয়াঘাটে সুস্বাদু খাবারের ধুম: সাবিহা সাথী কিচেনে ভিড় Logo মাথার ওপর ঝুলছে ‘মৃত্যুফাঁদ’: গলাচিপাসহ নারায়ণগঞ্জে অবৈধ ডিস-ওয়াইফাই তারে ভয়াবহ অগ্নিকাণ্ডের শঙ্কা Logo নওগাঁ জেলার আত্রাই উপজেলায় শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ পাঁচজন আহত Logo নওগাঁয় অটোচার্জার গ্যারেজে ডাকাতি: গাইবান্ধায় অভিযান চালিয়ে দুইজন গ্রেপ্তার Logo আওয়ামী লীগের দোসর মোশারফ শ্রমিক আন্দোলনকে উসকে দিতে চলছে গোপন বৈঠক ও ফান্ডিং Logo কুতুবপুরে রবীন্দ্রচন্দ্র মন্ডলের বিরুদ্ধে ছোট ভাই প্রদীপ চন্দ্র মন্ডলের পৈতৃক জমি দখলের অভিযোগ

বন্দরে কৃষি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি করায় ৫ লাখ টাকা জরিমানা

বন্দরে অবৈধভাবে কৃষি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগে মাটি কাটা সিন্ডিকেটের সদস্যদের ৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বুধবার (১১ ডিসেম্বর) বন্দর উপজেলার কাজীপাড়া কুচিয়ামোড়া এলাকায় এ অভিযান চালিয়ে জরিমানা আদায় করা হয় । বন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহিমা আক্তার ইতি নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন।

সহকারী কমিশনার (ভূমি) রহিমা আক্তার ইতি জানান, একটি অসাধুচক্র দীর্ঘদিন ধরে বন্দর উপজেলার মুছাপুর ও ধামগড় ইউনিয়নের কৃষি জমির মাটি কেটে মামাভাগ্নে ব্রিকফিল্ডসহ বিভিন্ন ইটভাটায় বিক্রি করছে।

এতে একদিকে জমির উর্বরতা নষ্ট হচ্ছে অপরদিকে চাষের উপযোগী জমিগুলো পরিণত হচ্ছে পুকুরে। জমির মালিক ও কৃষকদের অভিযোগের ভিত্তিতে অবৈধ মাটিকাটা কার্যক্রম বন্ধ করার জন্য ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইনে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ল্যাবে নেই টেকনেশিয়ান, তিনজনে চলে অফিস

বন্দরে কৃষি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি করায় ৫ লাখ টাকা জরিমানা

আপডেট সময় ০৯:৪৫:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪