ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

ঝুট দখলে নিতে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আতঙ্কে এলাকাবাসী

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পোশাক কারখানার ঝুট দখলে নিতে দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বরর) দুপুরে ফতুল্লার শিবুমার্কেট এলাকায় শিক গার্মেন্টসের সামনে এই ঘটনা ঘটে।

এসময় উভয় গ্রুপের অন্তত ৬-৭ জন আহত হন। তবে তাদের নাম জানা যায়নি। আহতদের মধ্যে মজিবর গ্রুপের আনোয়ার হোসেন আনুর হাতের দুটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়। বর্তমানে তিনি ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয়রা জানান, দুপুরে শিবুমার্কেট দরগাহ বাড়ি মসজিদ সংলগ্ন শিক গার্মেন্টসের ঝুট দখলে নিতে একই এলাকার বিএনপি নেতা মিঠু গ্রুপ ও পূর্ব সস্তাপুর এলাকার স্থানীয় বিএনপি নেতা মজিবর গ্রুপ দেশীয় অস্ত্র হাতে শতাধিক কর্মী-সমর্থক নিয়ে মুখোমুখি অবস্থান নেয়। সেই সঙ্গে একে অপরকে ধাওয়া দেয়। এভাবে প্রায় দেড় ঘণ্টা সময় ধরে ধাওয়া-পাল্টাধাওয়া চলে।

এতে ছুরিকাঘাত ও ইটপাটকেলে উভয় গ্রুপের ছয়-সাতজন আহত হন। তাদের সংঘর্ষে গার্মেন্টস মালিক ও শ্রমিক এবং এলাকাবাসীর মধ্যে আতঙ্ক দেখা দেয়। পরে পুলিশ ও ডিবির একাধিক টিম এসে ধাওয়া করলে উভয়পক্ষের লোকজন পালিয়ে যায়। তবে এ বিষয়ে কারও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, উভয় গ্রুপের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এরই মধ্যে তাদের বিরুদ্ধে গ্রেফতারি অভিযান চলমান।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

ঝুট দখলে নিতে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আতঙ্কে এলাকাবাসী

আপডেট সময় ০৯:৩৮:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪