ঢাকা , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

আড়াইহাজারে গণপিটুনিতে ডাকাত নিহত

নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের কাহেন্দী গ্রামে ডাকাতির চেষ্টার সময় এলাকাবাসীর প্রতিরোধে বিল্লাল (৪৫) নামে এক ডাকাত নিহত এবং তার সহযোগী এক নারী গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২৭ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে কাহেন্দী গ্রামের বাসিন্দা জাকিরের বাড়িতে ডাকাতি করতে আসে বিল্লাল (৪৫) এবং তার সহযোগী লাভলীসহ (২৫) ১০-১২ জনের একটি ডাকাতদল। এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে স্থানীয় এলাকাবাসী জাকিরের বাড়ি ঘেরাও করে। পালানোর চেষ্টা করার সময় ডাকাত বিল্লালকে কাহেন্দী ব্রিজের দক্ষিণ পাশে ওয়াসার লাইনের কাছাকাছি ধরে ফেলে এলাকাবাসী। সেখানে বিক্ষুব্ধ জনতা তাকে পিটিয়ে হত্যা করে।

অন্যদিকে সহযোগী লাভলী জীবন বাঁচাতে জাকিরের বাড়ির পাশের পুকুরে ঝাঁপ দেয়। পরে তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে আড়াইহাজার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশের রূপগঞ্জ, আড়াইহাজার জোনের সার্কেল এএসপি মেহেদী ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহত ডাকাত বিল্লালের মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আহত ডাকাত লাভলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিকদের বলেন, আমি ডাকাত না। আমি দেহ ব্যবসা করি। মানুষ দেখে ভয়ে আমি দৌড়ে পালানোর চেষ্টা করি। পরে গ্রামের মানুষ আমাকে অনেক মারধর করেছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, নিহত বিল্লালের বিরুদ্ধে খুন ডাকাতিসহ ৮টি মামলা রয়েছে। তবে আটক নারী ডাকাত কিনা তা নিয়ে তদন্ত চলছে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

আড়াইহাজারে গণপিটুনিতে ডাকাত নিহত

আপডেট সময় ১০:৩৮:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪