ঢাকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo অভিযোগের পর অভিযোগ, বদলি কর্মকর্তার পরও বহাল সালমা! ভাঙ্গার ভূমি অফিসে রহস্য আরও ঘনীভূত—“অলৌকিক ক্ষমতার” উৎস কোথায়, প্রশ্ন জনগণ ও সাংবাদিকদের Logo নাসিকে যুক্ত হচ্ছে ফতুল্লা-কুতুবপুর-এনায়েতনগর, বাদ কাশীপুর Logo নাসিকের টেন্ডার বাণিজ্যেরও অভিযোগ আসিফ মাহমুদের বিরুদ্ধে Logo শহরে অটোরিকশার সংখ্যা ও গ্যারেজের তালিকা চাইলেন এমপি আবুল কালাম Logo লিংক রোড সকালে পরিষ্কার, রাতে ফের ময়লা Logo হরমুজে বাণিজ্যিক জাহাজে হামলায় একজন নিহত, যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান Logo চেলসিকে রুখে দিয়ে তৃতীয় স্থানে হাল সিটি, হতাশ লিভারপুল Logo ডিসেম্বরেই মিমির সুখবর! Logo চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ Logo আলিগঞ্জে অভিষেক অনুষ্ঠানে এমপি আব্দুল্লাহ আল আমিন, উঠেছে নানা প্রশ্ন

নড়াইলে মানহানির মামলায় খালাস পেলেন তারেক রহমান

২০১৪ সালে নড়াইলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত একটি মানহানির মামলা খারিজ করে দিয়েছেন আদালত। মামলার বাদী মামলা চালাতে অস্বীকৃতি জানালে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে নড়াইলের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান মামলাটি খারিজ করে দেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১৬ ফেব্রুয়ারি ঢাকায় এক সমাবেশে শেখ মুজিবুর রহমানের সম্পর্কে দেয়া একটি বক্তব্যকে অবমাননাকর বলে আখ্যা দিয়ে তারেক রহমানের বিরুদ্ধে একটি মানহানির মামলা দায়ের করা হয়। শাহজাহান বিশ্বাস নামে এক মুক্তিযোদ্ধা ঐ বছরের ২৪ ডিসেম্বর এ মামলা দায়ের করেন। মামলায় একই আদালত বিগত ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি তারেক রহমানকে দোষী সাব্যস্ত করে ২ বছর কারাদণ্ড ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন। পরবর্তীতে বাদী উচ্চ আদালতে রিভিউ পিটিশন করলে বাদীর আবেদনের প্রেক্ষিতে উক্ত আদালত সাজা প্রদানকারী আদালতকে মামলাটি পুনঃবিচারের আদেশ দেন। এ অবস্থায় বাদী মামলা পরিচালনায় অস্বীকৃতি জানালে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) মামলার ধার্য দিনে আদালত মামলা খারিজ করে দেন।

এদিকে তারেক রহমানের মামলা খারিজ আদেশে জেলা বিএনপির উদ্যোগে তৎক্ষণাৎ এক আনন্দ মিছিল বের করা হয়। জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের নেতৃত্বে মিছিলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলী হাসানসহ বিএনপির ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে আদালত চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

অভিযোগের পর অভিযোগ, বদলি কর্মকর্তার পরও বহাল সালমা! ভাঙ্গার ভূমি অফিসে রহস্য আরও ঘনীভূত—“অলৌকিক ক্ষমতার” উৎস কোথায়, প্রশ্ন জনগণ ও সাংবাদিকদের

নড়াইলে মানহানির মামলায় খালাস পেলেন তারেক রহমান

আপডেট সময় ০৩:৪৯:০২ পূর্বাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫