ঢাকা , বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাথার ওপর ঝুলছে ‘মৃত্যুফাঁদ’: গলাচিপাসহ নারায়ণগঞ্জে অবৈধ ডিস-ওয়াইফাই তারে ভয়াবহ অগ্নিকাণ্ডের শঙ্কা Logo নওগাঁ জেলার আত্রাই উপজেলায় শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ পাঁচজন আহত Logo নওগাঁয় অটোচার্জার গ্যারেজে ডাকাতি: গাইবান্ধায় অভিযান চালিয়ে দুইজন গ্রেপ্তার Logo আওয়ামী লীগের দোসর মোশারফ শ্রমিক আন্দোলনকে উসকে দিতে চলছে গোপন বৈঠক ও ফান্ডিং Logo কুতুবপুরে রবীন্দ্রচন্দ্র মন্ডলের বিরুদ্ধে ছোট ভাই প্রদীপ চন্দ্র মন্ডলের পৈতৃক জমি দখলের অভিযোগ Logo মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন দৈনিক রুদ্র খবর ও রুদ্র টিভির সম্পাদক এম এইচ তালুকদার Logo বন্দরে টাঙ্গাইল মডেল স্কুল অ্যান্ড ক্যাডেট একাডেমির ক্লাস পার্টি অনুষ্ঠিত Logo পুলিশ সুপারের কাছে সিদ্ধিরগঞ্জের প্রতারক জয়নাল আবেদীনের বিরুদ্ধে ভূমি জবরদখলের অভিযোগ Logo নিতপুর ফাজিল মাদরাসায় শিক্ষার্থীদের কুরআনের উদ্বোধনী সবক, ‘আত-তাকওয়া’ বইয়ের মোড়ক উন্মোচন Logo নওগাঁ জেলা পুলিশের ই-ট্রাফিক প্রসিকিউশন কার্যক্রমে ডিজিটাল জরিমানা আদায়ের চুক্তি স্বাক্ষর

বেপরোয়া যুবলীগ নেতা কাজী জহির করছেন জমি দখলের চেষ্টা

বন্দর প্রতিনিধি: বন্দরে হাসান নামে এক ব্যাক্তির মালিকানা জমিতে কাজ করতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে শামীম ওসমানের সহযোগী স্থানীয় এক যুবলীগ নেতার বিরুদ্ধে। ওই যুবলীগ নেতার নাম কাজী জহির, তিনি বন্দর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক। তাঁর বিরুদ্ধে রয়েছে হাফেজ আনিছ হত্যা মামলা।
শুক্রবার (৩ জানুয়ারি) সাড়ে ১১ টায় বন্দর থানাধীন লেজার্স আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় ২ জনের নাম উল্লেখ সহ আরও ১০/১২জনকে অজ্ঞাতনামা করে বন্দর থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী হাসান।
অভিযুক্তরা হলেন, বন্দর নাসিক ২২নং ওয়ার্ডের উইলসন রোড এলাকা মৃত আবু বক্কর সিদ্দিক এর ছেলে কাজী জহির, একই এলাকায় মৃত সাকু মিয়ার ছেলে অপু।
জমির মালিক হাসান মিয়া অভিযোগ করে বলেন, গেলো বছরের ৩ নভেম্বর নাজির হোসেন নামে এক ব্যাক্তির কাছ থেকে বন্দর থানাধীন গঙ্গাকুল ম খন্ড স্থিত এসএ দাগ নং-০৭, আরএস দাগ নং-০৩ এ দাগে ৩ শতাংশ ২৫ পয়েন্ট সম্পত্তি বায়নাসূত্রে মালিক হন। এবং জমির মালিক নাজির হোসেন সম্পত্তি বুঝিয়ে দেন।
পরবর্তী সময়ে ৩ জানুয়ারি সকাল সাড়ে ১১ টার দিকে লেজার্স আবাসিক এলাকায় জমি পরিস্কার করতে গেলে যুবলীগ নেতা কাজী জহিরের নেতৃত্বে ১০/১২ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র, ছুরি, চাকু, রামদা নিয়ে কাজ করতে বাধা প্রদান করেন। একই সঙ্গে কাজ বন্ধ না করলে কুপিয়ে হত্যা করার হুমকি প্রদান করেন। মূলত: যুবলীগ নেতা কাজী জহির জোরপূর্বক ক্রয়কৃত সম্পত্তি দখল করার পাঁয়তারা করছে।
স্থানীয়রা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চাষাঢ়া, ডিআইটি এলাকায় শামীম ওসমানের নেতৃত্বে ছাত্র-জনতার উপর গুলি ছোঁড়া হয়। ওই সময়ে যুবলীগ নেতা কাজী জহিরের নেতৃত্বে বন্দর থেকে শতশত দলীয় নেতাকর্মী নিয়ে যোগদেন। ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনা সহ বন্দরের বহু নেতাকর্মী পালিয়ে গেলেও এলাকায় এখনও প্রভাব খাটিয়ে বীরদর্পে ঘুরে বেড়াচ্ছো তিনি। একই সঙ্গে এলাকায় জোরপূর্বক জায়গা দখল সহ ইট, বালুর ব্যবসা করে আসছে। তার ভয়ে এখনও এলাকার মানুষ মূখ খুলতে ভয় পায়।
এ বিষয়ে জানতে চেয়ে বন্দর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক কাজী জহিরের ব্যবহৃত এই ০১৭২*****৯৬ একাধিকবার ফোন করলেও তিনি কল রিসিভ করেনি।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

মাথার ওপর ঝুলছে ‘মৃত্যুফাঁদ’: গলাচিপাসহ নারায়ণগঞ্জে অবৈধ ডিস-ওয়াইফাই তারে ভয়াবহ অগ্নিকাণ্ডের শঙ্কা

বেপরোয়া যুবলীগ নেতা কাজী জহির করছেন জমি দখলের চেষ্টা

আপডেট সময় ১১:১২:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫