ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

সিদ্ধিরগঞ্জে স্বামীর গোপনাঙ্গ কাটলেন দ্বিতীয় স্ত্রী

সিদ্ধিরগঞ্জে দাম্পত্য কলহের জেরে স্বামীর গোপনাঙ্গ কেটে ফেলেছেন তার দ্বিতীয় স্ত্রী। ঘটনার পর অভিযুক্ত স্ত্রী হালিমা নিজেই অ্যাম্বুলেন্স ডেকে সোহাগকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন এবং পুলিশকে ফোন করে ঘটনাটি জানান।

শনিবার (৪ জানুয়ারি) ভোর রাত ৩টার দিকে সিদ্ধিরগঞ্জের হীরাঝিল এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ভুক্তভোগী সোহাগ (৩০) কে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। অভিযুক্ত স্ত্রী মোসা. হালিমা (২৬) কে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চার বছর আগে প্রথম স্ত্রীকে না জানিয়েই হালিমাকে বিয়ে করেন সোহাগ। বিয়ের পর থেকে প্রথম স্ত্রীর সঙ্গে তার যোগাযোগ অব্যাহত ছিল, যা মেনে নিতে পারছিলেন না হালিমা। বিষয়টি নিয়ে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হতো। শুক্রবার রাতেও তাদের মধ্যে কথা কাটাকাটি চরম পর্যায়ে পৌঁছায়।

একপর্যায়ে হালিমা স্বামী সোহাগকে দড়ি দিয়ে বেঁধে ধারালো বটি দিয়ে তার পুরুষাঙ্গ কেটে ফেলেন। ঘটনার পর হালিমা নিজেই অ্যাম্বুলেন্স ডেকে সোহাগকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন এবং পুলিশকে ফোন করে ঘটনাটি জানান।

পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হালিমাকে আটক করে এবং আহত সোহাগকে হাসপাতালে পাঠায়। ভুক্তভোগী সোহাগের ছোট ভাই আরিয়ান আহমেদ সোহান বলেন, আমার ভাইয়ের ওপর পৈশাচিক নির্যাতন চালানো হয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, ঘটনাটি দুঃখজনক। সোহাগকে চিকিৎসা দেওয়া হচ্ছে। অভিযুক্ত হালিমাকে আটক করা হয়েছে। ভুক্তভোগীর পরিবার মামলা করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।ৃ

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে স্বামীর গোপনাঙ্গ কাটলেন দ্বিতীয় স্ত্রী

আপডেট সময় ০৪:০৫:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫