ঢাকা , বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাথার ওপর ঝুলছে ‘মৃত্যুফাঁদ’: গলাচিপাসহ নারায়ণগঞ্জে অবৈধ ডিস-ওয়াইফাই তারে ভয়াবহ অগ্নিকাণ্ডের শঙ্কা Logo নওগাঁ জেলার আত্রাই উপজেলায় শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ পাঁচজন আহত Logo নওগাঁয় অটোচার্জার গ্যারেজে ডাকাতি: গাইবান্ধায় অভিযান চালিয়ে দুইজন গ্রেপ্তার Logo আওয়ামী লীগের দোসর মোশারফ শ্রমিক আন্দোলনকে উসকে দিতে চলছে গোপন বৈঠক ও ফান্ডিং Logo কুতুবপুরে রবীন্দ্রচন্দ্র মন্ডলের বিরুদ্ধে ছোট ভাই প্রদীপ চন্দ্র মন্ডলের পৈতৃক জমি দখলের অভিযোগ Logo মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন দৈনিক রুদ্র খবর ও রুদ্র টিভির সম্পাদক এম এইচ তালুকদার Logo বন্দরে টাঙ্গাইল মডেল স্কুল অ্যান্ড ক্যাডেট একাডেমির ক্লাস পার্টি অনুষ্ঠিত Logo পুলিশ সুপারের কাছে সিদ্ধিরগঞ্জের প্রতারক জয়নাল আবেদীনের বিরুদ্ধে ভূমি জবরদখলের অভিযোগ Logo নিতপুর ফাজিল মাদরাসায় শিক্ষার্থীদের কুরআনের উদ্বোধনী সবক, ‘আত-তাকওয়া’ বইয়ের মোড়ক উন্মোচন Logo নওগাঁ জেলা পুলিশের ই-ট্রাফিক প্রসিকিউশন কার্যক্রমে ডিজিটাল জরিমানা আদায়ের চুক্তি স্বাক্ষর

‘ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করে না জামায়াত’

নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমির ও কেন্দ্রীয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি মাওলানা আব্দুল জাব্বার বলেছেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নারীদের বোরকার ভেতরে রাখবে এমন মিথ্যা অপ্রচার করা হয়েছে। একইভাবে হিন্দু ভাই বোনদের মাঝে ভয় ছড়ানো হয়েছে, জামায়াত ক্ষমতায় আসলে দেশ থেকে বের করে ভারতে পাঠিয়ে দেবে।

এসব অপপ্রচার করে শেখ হাসিনা সরকার জামায়াতে ইসলামী বিরোধী প্রচার চালিয়েছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে ১৮নং ওয়ার্ডের বাপ্পী চত্বরে জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগর দক্ষিণ সাংগঠনিক থানার উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আব্দুল জব্বার বলেন, আমরা কারো ব্যক্তিগত স্বাধীনতা হস্তক্ষেপ করি না। ফ্যাসিবাদী সরকারের কারণে আপনাদের পাশে আমরা দাঁড়াতে পারিনি। আপনাদের জন্য শুধু শীতবস্ত্র নয়, ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য যাবতীয় জিনিসপত্র ঘরে ঘরে পৌছে দেওয়া হবে।

তিনি বলেন, বিগত সময়ে প্রায় ৫৩ বছর যাবৎ যারা সংসদ সদস্য, কাউন্সিলর ও মেম্বার হয়েছেন তাদের লোভের কারণে সরকারের বরাদ্ধকৃত মালামাল সাধারণ মানুষদের কাছে পৌছাতে পারেনি। আমরা সব সময় মানুষের পাশে ছিলাম। আজকে আমরা কিছু কম্বল নিয়ে আসতে পেরেছি, হাসিনার জামানায় যদি এভাবে আসতাম তাহলে কম্বলও নিত-আমাদের সাথে আপনাদের নিয়ে যেত। আমরা এখনো স্বাধীনতা লাভ করতে পারি নাই। মানুষের সকল চাহিদা পরিপূর্ণ না হলে মানুষ স্বাধীনতা পেতে পারে না। সিটি কর্পোরেশন কাউন্সিলর ও পৌরসভা ইউনিয়ন অফিসে জন্মনিবন্ধন করতে যাই এতেও ঘুষ দিতে হয়। আমরা আসলেই দূর্ভাগা জাতি। আল্লাহর আইন প্রতিষ্ঠিত হলে দেশে দূরবস্থা থাকবে না।

জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগর দক্ষিণ সাংগঠনিক থানার আমীর খলিলুর রহমান টিটুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আলী আহমেদ, পরিকল্পনা আইন আইসিটি ও মিডিয়া সম্পাদক মনির হোসাইন মোল্লা, যুব ও সমাজকল্যাণ সম্পাদক আখতার হোসাইন, বায়তুল মাল সম্পাদক মাসুদ উল ইসলাম ও গোগনগর উত্তর সভাপতি শিপলু হাসান।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

মাথার ওপর ঝুলছে ‘মৃত্যুফাঁদ’: গলাচিপাসহ নারায়ণগঞ্জে অবৈধ ডিস-ওয়াইফাই তারে ভয়াবহ অগ্নিকাণ্ডের শঙ্কা

‘ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করে না জামায়াত’

আপডেট সময় ১১:২৭:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫