ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

সিদ্ধিরগঞ্জে নারী ও পুরুষের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক দুটি এলাকা থেকে নারী ও পুরুষের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। তারা দুজনই নিজ নিজ ভাড়া বাসার সিলিংফ্যানের সঙ্গে ফাঁসিতে ঝুলছিল বলে জানায় পুলিশ।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলে সিদ্ধিরগঞ্জের মিজমিজি দক্ষিণপাড়া ও সিআইখোলা এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরের যেকোন সময় ঘটনা দুটি ঘটেছে।

নিহতরা হলেন, চাঁদপুর জেলার মতলব উত্তর থানার মালাইকান্দী এলাকার আবু বকর সিদ্দিকের ছেলে মো. মাসুদ রানা(২৮)। তিনি সিদ্ধিরগঞ্জের মিজমিজি দক্ষিণপাড়া এলাকায় মো. মোখলেছুর রহমানের বাড়িতে ভাড়া থাকতেন। অপর জন নেত্রকোনা জেলার খালিয়াজুরী থানার কৃষ্ণপুর এলাকার রুহুল আমিনের স্ত্রী রুমা আক্তার(২০)। তিনি একই থানার বল্লভপুর এলাকার সিদ্দিক মিয়ার মেয়ে। ভাড়া থাকতেন সিদ্ধিরগঞ্জের সিআইখোলা ১ নং সড়কের হাজী আতাহার আলির বাড়িতে। তারা কেন ফাঁসিতে ঝুলছিলেন তাৎক্ষণিকভাবে তা জানাতে পারে নি পুলিশ।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনুর আলম জানান, দুটি পৃথকস্থানে নিজের ভাড়াবাসার সিলিংফ্যানের সঙ্গে দুটি লাশ ঝুলে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠাই। লাশ দুটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা দুজনই ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। তাদের ফাঁসিতে ঝুলার কারণ জানার চেষ্টা করা হচ্ছে। ময়না তদন্তের জন্য লাশ দুটি নারায়ণগঞ্জ শহরের জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে নারী ও পুরুষের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় ১২:৪৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫