ঢাকা , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ছক কষে পোশাক খাতে অস্থিরতা Logo শ্রমিক অসন্তোষ নিরসনে মালিক-শ্রমিক-প্রশাসনের সমন্বয় বৈঠক Logo শ্রমিক আন্দোলনকে ‘পরিকল্পিত’ বললেন এমপি দিপু ভূঁইয়া Logo ফতুল্লায় তিনদিন বিক্ষোভের পর পরিস্থিতি স্বাভাবিক, সতর্ক পুলিশ-বিজিবি Logo পারিবারিক ও দাম্পত্য সম্পর্কের বিশ্বাস অবিশ্বাসে সুজনের আত্মহত্যা Logo মার্কিন সেনেটে ইতিহাস: প্রথম মুসলিম সিনেটর হিসেবে জয় পেলেন আবদুল আল সাঈদ Logo চট্টগ্রাম বন্দরে বিপিসির আমদানিকৃত জ্বালানি তেলে সাড়ে ৪৫ কোটি টাকার ঘাটতি Logo আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন ক্রিস্টিয়ানো রোনালদো Logo মুছাপুরে প্রবাসী সাংবাদিক পরিবারকে হয়রানি: বাড়ি দখলের পাঁয়তারায় ‘লেডি মাস্তান’ হনুফা Logo সোনারগাঁয়ের জামপুরে তালতলা ফাঁড়ির নাম ভাঙিয়ে মামলা দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ

সোনারগাঁয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পূর্বশত্রুতার জের ধরে মোবাইল ফোনে ডেকে নিয়ে এক যুবককে হত্যা করে মেঘনা নদীতে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে।

নিহত যুবকের নাম উমায়ের হাসান (২৫)। তিনি চর কিশোরগঞ্জ মুন্সিবাড়ীর বাসিন্দা।

পরিবার সূত্রে জানা গেছে, জমিজমা সংক্রান্ত বিরোধের কারণে অভিযুক্তরা দীর্ঘদিন ধরে উমায়ের ও তার পরিবারকে হুমকি দিচ্ছিল। গত ২৫ ডিসেম্বর রাত আড়াইটার দিকে মোবাইল ফোনে ডেকে নিয়ে উমায়ের ঘর থেকে বের হলে আর ফিরে আসেনি। পরবর্তীতে ২৮ ডিসেম্বর দুপুরে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া ঘাটে মেঘনা নদীতে একটি অজ্ঞাত পুরুষের মরদেহ ভেসে থাকতে দেখে পরিবার তা শনাক্ত করে।

নিহতের মা মোসা. আনার কলি অভিযোগ করেন, এটি পরিকল্পিত হত্যাকান্ড, স্থানীয় সন্ত্রাসীসহ ১০-১২ জন মিলে তার ছেলেকে হত্যা করেছে এবং এখনো হুমকি দিচ্ছে।

নিহতের স্ত্রী আরিফা আক্তার বলেন, তিন মাসের অন্তঃসত্ত্বা হওয়া সত্ত্বেও নিরাপত্তাহীনতায় ভুগছেন।

অভিযুক্ত ফারুক দাবি করেন, উমায়ের ও তার সঙ্গীরা নদীতে ডাকাতির জন্য গিয়েছিল এবং সে পানিতে পড়ে নিখোঁজ হয়।

সোনারগাঁ থানার পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে হত্যা মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং অভিযুক্তদের গ্রেপ্তারের অভিযান চলমান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছক কষে পোশাক খাতে অস্থিরতা

সোনারগাঁয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে হত্যার অভিযোগ

আপডেট সময় ০৪:২৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫