ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

আড়াইহাজার বাজারে মোবাইল কোর্ট, ৪ ব্যবসায়ীকে জরিমানা

রমজান মাসে নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে আড়াইহাজার বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে চারজনকে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে আড়াইহাজার বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ইমন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা এবং নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রির অভিযোগে চার ব্যবসায়ীকে জরিমানা করা হয়। এর মধ্যে শাওনকে ২ হাজার টাকা, মনির হোসেনকে ২ হাজার টাকা, দেলোয়ারকে ১ হাজার টাকা এবং সাইফুলকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানকালে বাজারের বিভিন্ন দোকানে মূল্য তালিকা, পণ্যের দাম ও সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন বলেন, রমজানকে সামনে রেখে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখা এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় নিয়মিতভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

তিনি আরও বলেন, কোনো ব্যবসায়ী অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ালে বা ভোক্তা অধিকার লঙ্ঘন করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আপলোডকারীর তথ্য

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

আড়াইহাজার বাজারে মোবাইল কোর্ট, ৪ ব্যবসায়ীকে জরিমানা

আপডেট সময় ০৩:৩৯:০২ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬