ঢাকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চার্জিং গ্যারেজে অটোরিকশার ভিড়, চাপে শহীদনগর–সুকুমপট্টি–পাঠাননগর Logo টঙ্গিবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা Logo সৌদিতে কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা প্রধানমন্ত্রীর Logo মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিবানী সরকার Logo মদনপুর ইউপিতে ইউএনও শিবানী সরকার: ডেঙ্গু ঠেকাতে পরিচ্ছন্নতায় জোর, জনভোগান্তি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ Logo গোগনগর থেকে নারায়ণগঞ্জের সাহিত্যাঙ্গন—এক স্বপ্নবান মানুষের যাত্রা Logo সিদ্ধিরগঞ্জে সজীব হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন Logo প‌দের লো‌ভে জে‌গে‌ উঠেছে লাপাত্তা মামা-ভা‌গ্নে ! Logo খানপুর হাসপাতালে ১৯ বছর ধরে একই পদে মেডিকেল টেকনোলজিস্ট আক্তারুজ্জামানকে ঘিরে রাজনৈতিক প্রভাব ও দীর্ঘদিন একই কর্মস্থলে থাকার অভিযোগ Logo ইটের ফাঁক দিয়ে টাকা দিলেই উপর থেকে নেমে আসে মাদক

মদনপুর ইউপিতে ইউএনও শিবানী সরকার: ডেঙ্গু ঠেকাতে পরিচ্ছন্নতায় জোর, জনভোগান্তি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ

বন্দর প্রতিনিধি: ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে পরিচ্ছন্নতা অভিযান জোরদার, জনগণের ভোগান্তি চিহ্নিত করে দ্রুত সমাধান এবং ইউনিয়ন পরিষদের সেবার মান নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকার। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) মদনপুর ইউনিয়ন পরিষদ পরিদর্শনে গিয়ে জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে এসব বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি।

দুপুরে মদনপুর ইউনিয়ন পরিষদে গিয়ে পরিষদের সার্বিক কার্যক্রম ও এলাকার বর্তমান পরিস্থিতির খোঁজখবর নেন ইউএনও শিবানী সরকার। এ সময় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মতিনসহ বিভিন্ন ওয়ার্ডের পুরুষ ও নারী সদস্যদের সঙ্গে ইউনিয়নের উন্নয়ন, নাগরিক সেবা ও সাধারণ মানুষের নানা সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি।

মতবিনিময়কালে ইউএনও বলেন, ইউনিয়নের কোন এলাকায় জনগণ সেবা পেতে ভোগান্তিতে পড়ছেন, কোথায় উন্নয়ন ও নাগরিক সুবিধার ঘাটতি রয়েছে—এসব বিষয় জনপ্রতিনিধিদের চিহ্নিত করতে হবে। পরে সংশ্লিষ্ট সমস্যাগুলো চেয়ারম্যানের মাধ্যমে দ্রুত সমাধানের উদ্যোগ নিতে হবে।

ডেঙ্গু পরিস্থিতি নিয়েও জনপ্রতিনিধিদের সতর্ক করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ইউনিয়নের বিভিন্ন এলাকায় ময়লা-আবর্জনা জমে থাকতে না দেওয়া, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

একই সঙ্গে ডেঙ্গু আক্রান্ত রোগীদের যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্ব দেন শিবানী সরকার। প্রয়োজনীয় সহযোগিতা ও সঠিক চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি দিকনির্দেশনাও দেন তিনি।

শিবানী সরকার বলেন, “একটি সুস্থ ও সুন্দর সমাজব্যবস্থা আমাদের সবার কাম্য। জনগণের চাহিদা পূরণ করা জনপ্রতিনিধিদের অন্যতম প্রধান দায়িত্ব।” ইউনিয়নের সেবার মানে যেখানে ঘাটতি রয়েছে, তা চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য তিনি ইউপি সদস্যদের প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, জনগণের নির্বাচিত প্রতিনিধিদের দায়িত্ব হচ্ছে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখা। এ কাজে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে।

পরিদর্শনকালে পরিষদের ইউপি সদস্য, গ্রাম পুলিশ (চৌকিদার) এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন ইউএনও। পরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মতিনের সঙ্গে মদনপুর ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও জনসাধারণের ভোগান্তির বিষয় নিয়ে আলোচনা করেন তিনি।

পরিদর্শন ও মতবিনিময়ের মধ্য দিয়ে জনসেবা, পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে স্থানীয় জনপ্রতিনিধিদের আরও সক্রিয় হওয়ার বার্তা দেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবানী সরকার।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চার্জিং গ্যারেজে অটোরিকশার ভিড়, চাপে শহীদনগর–সুকুমপট্টি–পাঠাননগর

মদনপুর ইউপিতে ইউএনও শিবানী সরকার: ডেঙ্গু ঠেকাতে পরিচ্ছন্নতায় জোর, জনভোগান্তি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ

আপডেট সময় ০১:১১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬